পলিটিক্স

বেসুরো রাজীবকে তৃণমূলে ফেরানো যাবে না, ব্যাপক বিক্ষোভ-মিছিল

আবারও তৃণমূলে ফেরার জন্য আগ্রহী হয়ে উঠেছেন ডোমজুড়ের বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে সেই এলাকার মানুষেরা তাকে আর তৃণমূলে দেখতে চাইছেন না। রাজীব বন্দ্যোপাধ্যায় বারংবার গিয়ে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং তাদের সাথে আলাপচারিতা করছেন যাতে তাদের মধ্যেকার দূরত্ব কমে যায়। কিন্তু এই বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখছে না হাওড়ার মানুষ। তাদের মতামত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় যা করেছেন তার পরে তাকে আর তৃণমূলে ফেরানো উচিত হবে না। তাই তৃণমূল কংগ্রেসের এই মীরজাফরের বিরুদ্ধে শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি।

ডোমজুড়ের সলপে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তাদের একটাই দাবি যেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল আর ফিরিয়ে না আনে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা অন্যায় করেছেন, তার জন্য ডোমজুড় বাসীর কাছে তার আর কোনো জায়গা নেই। বিধানসভা নির্বাচনের আগে দলে থেকে কাজ করতে পারছিলেন না বলে বিজেপিতে যোগদান করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই সময় ডোমজুড়ের অত্যন্ত দোর্দণ্ডপ্রতাপ নেতা থাকলেও এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে রাজিবের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে হাতে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে নানা মিটিং-মিছিলে তাকে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে। কিন্তু নির্বাচনে তিনি ডোমজুড় থেকেই হেরে গিয়েছেন।

আর এই হারের পরে পুনরায় ব্যাকফুটে চলে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে পরাজয়ের পর থেকে বিজেপির আর কোন বৈঠকে তেমন ভাবে দেখা যাচ্ছে না রাজীব বন্দ্যোপাধ্যায় কে। বারংবার তৃণমূলে ফেরার জন্য তিনি বহু তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। তিনি ইতিমধ্যেই কুনাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন যদিও দুটিকেই তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার বলে দাবি করেছেন। অন্যদিকে, কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদগার করেছেন। যার পরে মনে করা হচ্ছে, আবারো তৃণমূলে ফেরার জন্য তিনি অত্যন্ত আগ্রহী।

শুক্রবার মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি থেকে। সূত্রের খবর তারপর থেকেই মুকুল রায় আবারো তার দল ভাঙার রাজনীতি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই বহু বিজেপি বিক্ষুব্ধ নেতাদের কাছে মুকুল রায়ের ফোন চলে গিয়েছে। তিনি তাদেরকে তৃণমূলে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তার সঙ্গেই রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, সোনালী গুহ, প্রবীর ঘোষাল, বিশ্বজিৎ দাস, সুনীল সিং, দেবাশীষ জানা এবং শীলভদ্র দত্তের মতো বেশ কিছু নেতা তৃণমূলে আবার ফিরে আসার উদগ্রীব বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে বিষয়টি জল্পনা স্তরে সীমিত, এখনো তাদের কারো মন্তব্যে কোনরকম সীলমোহর পড়েনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026