রাজ্য

বাড়ল খুচরো দোকান খোলার সময়সীমা, জানুন কখন খুলতে পারবেন দোকান

লকডাউন নিয়ে বৈঠকে এবারে নবান্নে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তিনি খুচরো দোকান খোলার সময়সীমা নিয়ে আলোচনা করলেন। এতদিন পর্যন্ত ঠিক ছিল ৩ ঘণ্টা খোলা থাকতে পারে খুচরা সমস্ত দোকান। এবারে সেই সময়সীমা বেড়ে দাঁড়াল ৪ ঘন্টা।

মমতার সঙ্গে বৈঠকে বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বলেন এখন যে সময় অনুযায়ী দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে, সেই সময় বিক্রি তেমন কিছু হচ্ছে না তাই সন্ধ্যাবেলা যদি দোকান খোলার অনুমতি দেওয়া হয় তাহলে অনেকটা সুবিধা হবে। ভিড় হওয়ার সম্ভাবনার কথা ভেবে সন্ধ্যায় দোকান খোলার আবেদন মঞ্জুর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তবে কিছুটা বেড়েছে খুচরো দোকান খোলা থাকার সময়।

এখন থেকে খুচরা দোকান খোলার সময় সীমা হয়েছে ৪ ঘণ্টা। যার দরুন এখন আপনি দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত দোকান খোলা পাবেন। এতদিন পর্যন্ত এই দোকান খোলার টাইমিং ছিল দুপুর ১২ থেকে বিকেল ৩টে।

বেঙ্গল চেম্বার অফ কমার্সের অনেকের ধারণা, ১ ঘন্টা বৃদ্ধি পেলেও একটু হলেও কেনাকাটা বাড়বে এই সমস্ত দোকানে, ফলে ব্যবসায়ীদের সুবিধা কিছুটা হতে পারে। তার পাশাপাশি মমতা জানিয়ে দিয়েছেন যেরকম ভাবে মিষ্টির দোকান খোলা থাকছে সেভাবেই এবারে রেস্টুরেন্ট খোলা থাকবে বাংলায়।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026