কলকাতা: “সব নির্বাচই (Election) চ্যালেঞ্জ।” দায়িত্ব নেওয়ার পর বললেন কলকাতার (Kolkata) নয়া পুলিশ কমিশনার (Police Cokissioner) সৌমেন মিত্র (Soumen Mitra)। আজ, সোমবার (Monday) কলকাতার সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মার (Anuj Sharma) থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এরপর সাংবাদিকদের (Journalist) মুখোমুখি হয়ে সৌমেন মিত্র বলেন, “আরও বেশি পেশিদারিত্বের সঙ্গে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে। শুধু গ্রেফতারই নয়, সাজাও নিশ্চিত করা হবে। বর্তমানে অপরাধের ধরন বদলে গেছে। সাইবার ক্রাইম এখন প্রাধান্য পেয়েছে। এক্ষেত্রে তদন্ত ও চার্জশিট যাতে দ্রুত দেওয়া যায়, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। মহিলা ও শিশুদের নিরাপত্তায় বেশি করে জোর দেওয়া হবে।’ এছাড়া ট্রাফিকেও গুরুত্ব দেওয়ার কথা বলেন কলকাতার নয়া পুলিশ কমিশনার।
প্রসঙ্গত গত দু তিন দিন আগেই কলকাতা ও রাজ্য পুলিশে ব্যাপক রদবদল ঘটিয়েছে সরকার। একসঙ্গে ২৪ জন আধিকারিকের রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতেই কলকাতার নয়া পুলিশ কমিশনার হিসেবে নাম ঘোষণা করা হয় সৌমেন মিত্রর। এতদিন রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে ছিলেন তিনি। অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনার থেকে এডিজি সিআইডি পদে গেলেন অনুজ শর্মা। এখন থেকে রাজ্য় পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ সামালাবেন তিনি।
তবে এবারই প্রথম নয়, আর আগেও কলকাতার পুলিশ কমিশনার পদে বসেছেন সৌমেন মিত্র। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই সময় রাজীব কুমারের জায়গায় সিপি পদে আনা হয় তাঁকে। নির্বাচনে কড়া হাতে আইন শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য বিভিন্ন মহলের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। যদিও তার পরে অবশ্য তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে ট্রান্সফার করা হয়। ২০২১-এর নির্বাচনের আগে ফের কলকাতার পুলিশ কমিশনার পদে এলেন সৌমেন মিত্র।
কলকাতা পুলিশের কমিশনার ছাড়াও আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ রদবদল ঘটানো হয়েছে সেগুলি হল, এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামিম, এডিজি এপি হলেন জ্ঞানবন্ত সিং, এডিজি দক্ষিণবঙ্গ পদে এলেন সিদ্ধিনাথ গুপ্তা এবং এডিজি ট্রেনিং হলেন দেবাশিস রায়। এছাড়াও বিধাননগরের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার, ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় কুমার নন্দা ও আইজিপি সিআইএফ হলেন মনোজ কুমার ভর্মা।
Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…
Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…
Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…
Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…
After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…
Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…