আগামীকাল থেকে বদলে যেতে চলেছে ক্রেডিট ও ডেবিট কার্ড রাখার নিয়ম। গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের তরফে ব্যাংক গুলিকে নতুন নিয়মে কার্ড ইস্যু করার নির্দেশ দেওয়া হয়। আগামীকাল থেকে সেই নির্দেশই কার্যকর হতে চলেছে। ডেবিট ও ক্রেডিট কার্ডের অপব্যবহার যাতে বন্ধ করা যায়, তার জন্যই নতুন এই নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাংক। নতুন নিয়মে লেনদেনও অনেক নিরাপদ হবে বলে মত বিশেষজ্ঞদের।
গত জানুয়ারিতে রিজার্ভ ব্যাংকের তরফে ব্যাংক গুলিকে নির্দেশ দেওয়া হয় এবার থেকে নতুন ইস্যু করা কার্ডগুলিতে লেনদেনের ক্ষেত্রে কেবলমাত্র দেশীয় লেনদেনই করা যাবে। অর্থাৎ এটিএম এবং পিওএস টার্মিনালে শুধুমাত্র দেশীয় কার্ডের লেনদেনই হবে। যদি কোনো গ্রাহককে আন্তর্জাতিক লেনদেন করতে হয় তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে আলাদা ভাবে আবেদন করতে হবে। ব্যাংক থেকে নতুন কার্ড দেওয়া হবে।
আরও পড়ুন : করোনা রুখতে সাফল্যের পথে কানাডার বাঙালি বিজ্ঞানী
যাদের পুরানো কার্ড ছিল তাদের ক্ষেত্রে এই পরিষেবা গুলো নেওয়া বা না নেওয়া বাধ্যতামূলক হবেনা বলে জানিয়েছিল রিজার্ভ ব্যাংক। পুরানো কার্ডধারীদের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছিল যে, যারা এতদিন তাদের কার্ডে একদিনও আন্তর্জাতিক লেনদেন করেননি ১৬ই মার্চ থেকে তাদের কার্ডে সেগুলো আর করা যাবেনা। তার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে নতুন ভাবে আবেদন করতে হবে। রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, এই পদ্ধতি অবলম্বনে এটিএম কার্ড জালিয়াতি রোখা যাবে অনেকটাই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…