কৌশিক: এ রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চলতি মাসের বারো তারিখ থেকে। নিয়ম মেনে পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়া রায় গিয়েছিলেন পরীক্ষা দিতে। বাংলা পরীক্ষার শেষে শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে জানান পরীক্ষা ভালো হয়েছে।
এরপর কিন্তু ছুটি বা ফুরসত কোনোটাই নেই, তাকে ছুটতে হয়েছে শ্যুটিংফ্লোরে, কারন তিনি যে রানী রাসমনি। তাকে ছাড়া নামভূমিকায় এই জি ধারাবাহিকটি অসম্পূর্ন। প্রতিদিন রানীর চরিত্রের অনস্ক্রিন রোল কিছুটা থেকেই যায় কাজেই পরীক্ষার পড়াটুকুও শেষমুহূর্তে ঝালিয়ে নেওয়ার অবসর নেই। যদিও শ্যুটিং এর ফাঁকে পাঠ্যবই পড়ার অভ্যেস রয়েছে তার একথা জানিয়েছেন অনেক আগেই।
আরও পড়ুন : দীপিকার বিকিনি লুকে ক্লিন বোল্ড নেটিজেনরা, উষ্ণতার জোয়ার পুলসাইটে
খুবই ছোট বয়স থেকে এরকম ঐতিহাসিক একটি চরিত্রে অভিনয় করে আসছেন। তার মাধ্যমিকের সময়ও এই একই শিডিয়্যুল ফলো করতে হয়েছিল, যেহেতু তাকে ছাড়া শ্যুটিং এর গতি নেই কাজেই এইসবের সঙ্গে অ্যাডজাস্ট করে পরীক্ষা দিতে দিতেই তিনি খানিক অভ্যস্ত হয়ে পড়েছেন।
উচ্চ মাধ্যমিক শেষে পছন্দের বিষয় সমাজতত্ত্ব নিয়ে পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি সিনেমাতেও টুকটাক কাজ করবেন তিনি আর তার সমান্তরালেই চলবে দিতিপ্রিয়ার পড়াশোনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…