মুঠোফোনই এখন ডিজিটাল পার্স। হোক বিদ্যুৎ বিল বা রাস্তার ধারের ফুচকা, অনলাইন পেমেন্টের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে Google Pay। এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে সব ধরনের লেনদেন ফ্রি ছিল, কিন্তু এবার কিছু নির্দিষ্ট পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত চার্জ।
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, Google Pay এখন ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে “Convenience Fee” (সুবিধা ফি) আরোপ করছে।
– বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ বিলের মতো ছোট লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে।
– চার্জের হার ০.৫% থেকে ১% পর্যন্ত হতে পারে এবং তার উপর যুক্ত হবে GST।
– UPI পেমেন্টে অবশ্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
– Rupay কার্ডের ক্ষেত্রেও এই চার্জ প্রযোজ্য হবে।
– Google Pay-এ বিল পেমেন্টের সময়, মোট পরিশোধযোগ্য টাকার সঙ্গে এই সুবিধা ফি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
– আপনি Google Pay অ্যাপের ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে এই চার্জ দেখতে পারবেন।
– প্রতিটি ট্রানজাকশনে আলাদা করে এই চার্জ যুক্ত হবে।
– যদি কোনও কারণে পেমেন্ট ব্যর্থ হয়, তবে কাটা চার্জ কয়েক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে।
যদি আপনি Google Pay-এর মাধ্যমে বন্ধু বা পরিবারের কারও বিল পরিশোধ করেন, তাতেও এই চার্জ প্রযোজ্য হবে। তবে UPI-র মাধ্যমে পেমেন্ট করলে কোনও চার্জ লাগবে না।
নতুন চার্জের নিয়ম পেমেন্টের সময় স্ক্রিনে দেখানো হবে। বিস্তারিত জানতে Google Pay-এর অফিসিয়াল নোটিফিকেশন বা ওয়েবসাইট দেখে নিন।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…