সারা দেশ জুড়ে চলছে আলোর উৎসবের মরশুম। সবে মিটেছে দীপাবলি। তার মধ্যেই রবিবার রাজধানী দিল্লিতে শুরু হয়ে গেল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। কোভিড আবহে দীর্ঘদিন পর বৈঠকে যোগ দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে যোগ দিতে এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে পৌঁছে যান। জেপি নড্ডা, অমিত শাহ সহ বাংলার প্রাক্তন রাজ্য সভাপতি তথা অধুনা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।
বছর ঘুরতেই উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যে নির্বাচন। যা লোকসভা ভোটের আগে সেমিফাইনাল বলা যেতে পারে। এই বিষয় নিয়ে এই বৈঠকে মূল বিষয়বস্তু হিসেবে বলেই জানা গিয়েছে। তবে এত কিছুর মাঝে বাদ গেল না বাংলার প্রসঙ্গ। এই নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ বার বার প্রকাশ্যে উঠে এসেছে, আজ সেই কথা ফের একবার উঠে এল বিজেপির জাতীয় কার্যসমিতির বৈঠকে। জে পি নাড্ডা বললেন, “আমাদের ৫৩ জন কর্মী নিহত হয়েছেন। মানুষ এখনও সেখানে ভয়ে অন্য কোথাও গিয়ে লুকিয়ে রয়েছেন ।”
সম্প্রতি বাংলায় শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বেছে বেছে দলের লোকেদের টিকা দেওয়া হচ্ছে। আর সেই ইস্যুতেও পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। একইসঙ্গে বাংলার দলীয় নেতা ও কর্মীদের অনুপ্রেরণা করতে তাঁর বার্তা, “বাংলা ও রাজ্যের মানুষের উন্নয়নের জন্য আমরা আরও লড়াই করব।”
উল্লেখ্য, সদ্য সমাপ্ত হল বিধানসভা উপনির্বাচন৷ আর পশ্চিমবঙ্গের মূল চারটি আসনেই কার্যত শাসক দলের কাছে হার মানতে হয়েছে বিজেপির। তিনটি কেন্দ্রে একেবারে ভরাডুবি হয়েছে পদ্মফুলের। একের পর এক নেতা, যাঁরা ভোটের আগে বিজেপিতে এসেছিলেন, এখন তারা আবার দলত্যাগী হচ্ছেন। এই পরিস্থিতিতে বিজেপির নিচুতলার দলীয় কর্মীদের মনোবল আরও শক্ত করতে এবং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লো নাড্ডা। আর নাড্ডার এই ‘ভোকাল টনিক’ অনেকটাই দলের কর্মীদের কাজের দাওয়াই বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…