বিনোদন

Ranu Mondal: ফের ঘুরল ভাগ্যের চাকা, হিরো আলমের সাথে জুটি বাঁধছেন রানাঘাটের রানু মন্ডল

কথায় আছে,প্রতিভা কখনও চাপা থাকে না। একদিন না একদিন তা আত্মপ্রকাশ ঘটবেই। এই কথাটা শুধু কথার কথা নয় বাস্তবেও সম্ভব তা প্রমাণ করে দেখিয়েছিলেন রানাঘাটের বৃদ্ধা রানু মণ্ডল। রেল স্টেনের প্লাটফর্ম থেকে সুদূর মুম্বই পাড়ি ছিল তাঁর প্রমাণ। তবে এই জার্নি-টা রূপকথার মতো শোনালেও বাস্তবে কিন্তু রানুর এই মুম্বাই সফর ছিল বেশ কঠিন। রানাঘাটের ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে মুম্বাই স্টুডিয়োতে রানুর সাহায্য করেন অতীন্দ্র নামক একজন সমাজকর্মী। তাঁর হাত ধরেই এই বৃদ্ধার মুম্বাই সফর।

রানাঘাট স্টেশন থেকে রানুর গানের হাতে খড়ি। একটা গানেই অতীন্দ্রর হাত ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে রাতারাতি তারকা বনে গিয়েছেন লতাকণ্ঠী রানু। পাড়ি দিয়েছিলেন মুম্বই মায়াপুরীতে।। রানাঘাট ষ্টেশনের প্ল্যাটফর্মে বসে গান করে দিনাতিপাত করা রানু মণ্ডলের সেই বলিউড যাত্রা ছিল বেশ রোমহর্ষক৷ পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে হিন্দি ছবিতে দুটি গান প্লে-ব্যাকও করেছেন তিনি। তার মধ্যে ‘তেরি মেরি প্রেম কহানি’ গানটি বেশ হিট হয়। মুম্বাইতে হিমেশের হাত ধরে বলিউডে পরিচিত পেলেও গত বছর লকডাউনে আজ রানাঘাটের ঝুপড়িতে ফিরতে হয় রানুকে।

তবে ফের এই গায়িকার ভাগ্য ফিরলো। এবার দেশ পেরিয়ে বাংলাদেশি ছবিতে গান গাইতে চলেছেন রানাঘাটের লতাকণ্ঠী গায়িকা। খ‍্যাতনামা বাংলাদেশি অভিনেতা হিরো আলমের প্রযোজনার একটি ছবিতে দুটি গান গাইতে চলেছেন তিনি। সোশ‍্যাল মিডিয়া মারফত এই সুখবর নিজেই জানিয়েছেন অভিনেতা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রানুর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন হিরো আলম। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজু চৌধুরী পরিচালিত এবং বাবু রেজা পরিচালিত হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ অবদান ২ সিনেমার  দুইটা গানের কলকাতা রানু মন্ডল গান গাইবেন নভেম্বর ২০ তারিখ থেকে সিনেমার শুটিং শুরু হবে সবার দোয়া করবেন’। রানুর এই সফলতায় বেশ গর্বিত রানুর অনুগামীরা।

এই মাসেও শ্যুটিং শুরু হচ্ছে রানু মণ্ডলের বায়োপিক। হিন্দি ভাষায় তৈরি হচ্ছে রানুর বায়োপিক। ছবির নাম ‘মিস রানু মারিয়া’। কিছুদিন আগেই রানাঘাটে গায়িকার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে আড্ডা দিয়ে এসেছেন রানুর চরিত্রাভিনেত্রী ঈশিকা দে। আর ঈশিকা প্রথম দিনই রানুর সাথে কথা বলে আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দিন রানুর কথা বলা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ‍্য করেছেন রানুকে। পর্দায় রানুর চরিত্রটা পারদর্শীর সাথে ফুটিয়ে তুলতে পারেন তার জন্য এই প্রস্তুতি নিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026