রাজ্য জুড়ে নামছে তাপমাত্রার পারদ। রাতে আর ভোরে মিলছে শীতের আভাস। তবে বেলা বাড়লেই ফের কপালে জমছে ঘাম। মনে হচ্ছিল, এই বুঝি শীত পড়ে৷ কিন্তু এরই মধ্যে আলিপুর আবহাওয়া বলছে আসতে চলেছে ফের নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে আসবে। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে।
এই নিম্নচাপের জেরে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে । আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে। ইতিমধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে।
ইতিমধ্যে দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আরও বাড়ছে। জেলায় জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে । রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে বাচ্চা থেকে বুড়ো সকলের। এখন থেকে হালকা কাঁথা গায়ে চাপিয়ে শুতে হচ্ছে। আর পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আর এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। তবে প্রশ্ন হল হাড় কাঁপুনি শীত কবে পড়বে রাজ্যে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৫ই ডিসেম্বর একেবারে জাঁকিয়ে শীত পড়বে রাজ্য জুড়ে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস শীত পড়া নিয়ে এই সুখবর জানালেন। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঁচ বছর আগে শেষবার এভাবে নভেম্বরের ১০ তারিখের মধ্যে পারদ নেমে গিয়েছিল। সেই বছর এই সময় তাপমাত্রা হয়ে গিয়েছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এবছর নভেম্বরের ৭ তারিখেই ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে তাপমাত্রা। আস্তে আস্তে লেপ কম্বোল আর সোয়েটার বের করার দিন চলে এসেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…