এতোদিন ছিল এক নিয়ম কিন্তু এবার থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স পেপার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ও পলিউশন সার্টিফিকেট-এর মত জরুরী কাগজপত্র না থাকলেও চলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয় দ্বারা তৈরি অ্যাক্ট লাগু হয়েছে পয়লা অক্টোবর থেকে। মোটর ভেহিকল রুলস ১৯৮৯-তে সংশোধন করেছে সড়ক ও পরিবহন মন্ত্রক। এই নিয়ম লাগু হতে না হতেই রাজ্য পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিসের কাছে নোটিফিকেশনও চলে এসেছে। জানা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং ই-চালান সমেত একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র পোর্টালের মাধ্যমে তদারকি করা হবে।
একটি নতুন সফটওয়্যার আনা হচ্ছে এর মাধ্যমেই ট্রাফিক পুলিস কর্মীরা নির্দিষ্ট গাড়ির কাগজ পত্র চেক করতে পারবেন। এই মেশিনে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিলেই পুলিশকর্মীদের হাতে যাবতীয় তথ্য চলে আসবে। নিজেদের মোবাইল ফোনে এই সফটওয়্যার ডাউনলোড করে রাখতে পারবেন প্রত্যেক পুলিশ কর্মীরা।
এর পাশাপাশি ট্র্যাফিক পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করলে বাতিল হতে পারে লাইসেন্স। এমনকি গাড়ি না থামালে বা ট্রাকলোডিং এলাকায় গাড়িতে চড়াসহ একাধিক ক্ষেত্রেই বাতিল হতে পারে লাইসেন্স। এমনকি এই নিয়মের পাশাপাশি থাকবে আরো কড়া ব্যবস্থা।
দেওয়া হবে বেশ কিছু সুবিধাও। ই-চালানের মাধ্যমে জরিমানা দেওয়ার সুবিধাও দেওয়া হবে। যদি কন সমস্যা হয় বা খারাপ কাজ করলে সে ক্ষেত্রে যদি চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে বলে মনে করা হয় বা বাস্তবে তা সত্যি করা হলে তা কর্তৃপক্ষ মারফত ওই ড্রাইভিং লাইসেন্স বাতিল করার আবেদন ওয়েবসাইটে আপলোড করে দিলেই হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…