নিউজ

পুজো অনুদানের হিসেব দিতে হবে রাজ্যকে, রায় দিল কলকাতা হাইকোর্ট

অবশেষে রায় দিল কলকাতা হাইকোর্ট, দুর্গা পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র  পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। তা দিয়ে কোনরকমের বিনোদন করা চলবে না বলে জানানো হয়েছে।কিছু দিন ধরেই পুজোর অনুদান দেওয়া নিয়ে হাঙ্গামা হচ্ছিল, এরপরেই অনুদান দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়।

আর আজ তার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র  পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। এমনকি এই টাকা খরচের সব হিসেব রাজ্য সরকারকে হলফ নামা আকারেও জমা দিতে হবে।

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের। আর এর মধ্যে পুজো তাই রাজ্যের হার ফেরাতেই হবে। তার জন্য এখন থেকেই সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে।

এছাড়াও  এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান অনুদানের এই টাকা ২৫% পুলিশ ও জনগণের সমন্বয়ের জন্য ব্যবহার করলেও বাকি ৭৫% টাকা খরচ করতে হবে সরকারের কথা অনুযায়ী। বলা ভালো মাস্ক ও স্যানিটাইজার কিনতে হবেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026