নিউজ

ফের ভারতের অর্থনীতি নিয়ে মোদিকে খোঁচা রাহুল গান্ধীর

ভারতীয় অর্থনীতি নিয়ে আরো একবার মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন তিনি ট্যুইটারে লেখেন, “এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷” রাহুল গান্ধীর মত ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা অতিমারিকে ভালোভাবে সামাল দিয়েছে। এর আগে মোদিকে একাধিক বিষয় নিয়ে খোঁচা দিয়ে তিনি লিখেছিলেন “করোনা ও প্রধানমন্ত্রীর জেরে দেশের অর্থনীতি ধসে পড়েছে৷ এর মধ্যে প্রধানমন্ত্রী কর্পোরেটদের ১.৪ লক্ষ কোটি টাকার ট্যাক্স ছাড় দিয়েছে৷ পাশাপাশি নিজের জন্য ৮৪০০ কোটি টাকার প্লেন কিনেছেন।

রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে টাকা নেই৷ অথচ রাজ্যগুলিকে ঋণ নিতে বলা হচ্ছে”। কিছুদিন আগে টুইটারে ভারতের অর্থনীতির অচল অবস্থার কারনও ব্যাখ্যা দেন রাহুল গান্ধী। ভারতের অর্থনীতির পতনের মূলে তিনটি বিষয়কে নিশানা করেছেন রাহুল গান্ধী। প্রথম নোটবাতিল, দ্বিতিয় জিএসটি এবং তৃতীয় লকডাউনের ব্যর্থতা। বছরের প্রথম থেকেই বিরোধী দলগুলির মধ্যে অনেকেই দেশের অর্থনীতি নিয়ে সরব হয়েছেন।

এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে এবার সরাসরি মুখ খোলেন রাহুল গান্ধী। টুইটের মাধ্যমে তিনি নিম্নোক্ত কারণগুলিকেই দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য দায়ি করেছেন।

এসবের পরেও ফের আরো একবার রাহুল গান্ধী মোদিকে নিয়ে তোপ দাগেন। এছাড়াও তিনি একটি চার্টও প্রকাশ করেছেন যেখানে ২০২০-২১ অর্থবর্ষে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিন, আফগানিস্তান, পাকিস্তানের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অবস্থা ১০.৩ শতাংশ সঙ্কোচন হতে চলেছে বলা হয়েছে। সেই নিয়েই তিনি এদিন মোদিকে কটাক্ষ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026