কলকাতা: দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে। মহারাষ্ট্রে ঘোষণা হয়েছে ইতিমধ্যেই পুনরায় লকডাউন দিল্লিতে চলছে আংশিক লকডাউন। রাজ্যের করোনা চিত্রও আশঙ্কাজনক। ইতিমধ্যেই কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ পার করে গিয়েছে। আর এরই মধ্যে শহরের তিনটি ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় নতুন করে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হল। এই কথা ঘোষণা করেছে কলকাতা পৌরনিগম।
জানা গিয়েছে, ১৭ নম্বর ওয়ার্ডের ১৮ রাজা বসন্ত রায় রোড, ১১০ নম্বর ওয়ার্ডের ভ্যালি পার্ক ও ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোডকে কনটেইনমেন্ট জোনের আয়তায় আনা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে ১৭ নম্বর ওয়ার্ডের ১৮ রাজা বসন্ত রায়ের রোডকে নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সেখানকার অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, তাদের অ্যাপার্টমেন্টে এখন আর কোনও করোনা রোগী নেই। 1৮ দিন আগে এই অ্যাপার্টমেন্টে কনটেইনমেন্ট জোনের আওতায় ছিল। কারণ, সেখানে করোনা রোগী ছিল। কিন্তু এখন সেখানে কোনও করোনা রোগী না থাকার পরেও কনটেইনমেন্ট জোনের আওতায় করা হচ্ছে, এই প্রশ্ন তোলা হয়েছে অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের তরফ থেকে।
সব মিলিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই এলাকায়। এমনকি কলকাতা পৌরনিগমের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। কী করে ভুল তালিকা প্রকাশ করল কলকাতা পৌরনিগম, তা নিয়েও প্রশ্ন উঠেছে বাসিন্দাদের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…