বারাণসী: আজ, সোমবার দেব দীপাবলি উৎসব। আর এই উৎসবে যোগ দেওয়ার জন্য আজ বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উৎসবে যোগদানের পাশাপাশি বারাণসী-প্রয়াগরাজে ছয় লেনের হাইওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্তিক পূর্ণিমায় বারাণসীর এই আলোর উৎসবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে ইতিমধ্যেই সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কে ১৯ কিলোমিটার এই বাড়তি রাস্তা তৈরি করতে কেন্দ্রের খরচ পড়েছে ২,৪৪৭ কোটি টাকা। সূত্রের খবর, এখানে বিশেষ গঙ্গারতির সময় নদীর দু’পাশে ১১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এই বিশেষ গঙ্গারতি দেখার জন্য বারাণসীর রাজঘাটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কারের কাজ কতদূর এগিয়েছে, তাও খতিয়ে দেখবেন মোদি।
সবশেষে সারনাথ ঐতিহাসিক সৌধের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, নভেম্বরের গোড়ার দিকে এর উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীই। তাই বারাণসী সফরে এসে তিনি এই অনুষ্ঠান দেখবেন বলে স্থির করেছেন। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী বারাণসী সফর বেশ জমজমাট হতে চলেছে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…