রাজ্য

“উন্নততর তৃণমূল অনলাইনে কাটমানি নেবে”, বিদ্রুপ শুভেন্দুর

একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারের উদ্দেশ্যে ও অন্য দলকে নিচ দেখাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন। কিছুদিন আগেই অর্থাৎ গত বৃহস্পতিবার তপশিলি জাতি ও উপজাতিদের সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, “তৃণমূলের বিকল্প মা মাটি মানুষ। অন্য কেউ নয়। তৃণমূলে আরো উন্নততর তৃণমূল হবে।” এবার মমতার কথাকে বিদ্রুপাত্মক ব্যাখ্যা করলেন সদ্য বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

সদ্য বিজেপিতে যোগদান করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ পরিবর্তন যাত্রার সূচনা গ্রামের লালগড়ে এসেছিলেন। তার সাথে ছিল সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে রথযাত্রা সূচনাকালে শুভেন্দু উন্নততর তৃণমূল প্রসঙ্গে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে মাননীয় নেত্রী বলেছেন উন্নত তৃণমূল নাকি তিনি দেবেন। আসলে উন্নত তৃণমূল কি?” এরপর বিদ্রুপ করে শুভেন্দু বলেছে, “এরপর যদি তৃণমূল আসে তাহলে তৃণমূল কংগ্রেস অনলাইনে কাটমানি নেবে। আর সেটাই হবে দিদির উন্নততর তৃণমূল। সেই উন্নততর তৃণমূলের রোল মডেল হবে ভাতিজা ভাইপো।”

শুভেন্দু অধিকারীআজকের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো কটাক্ষ করে বলেছেন, “দুটো কথা বললে দুজন রেগে যায়। মমতাকে জয় শ্রীরাম বললে আর ভাইপো কে তোলাবাজ ভাইপো বললে।” এছাড়াও তিনি জানিয়েছেন, “২০১১ সালে আমরা লড়েছিলাম পরিবর্তন আনার জন্য। কিন্তু আদতে পরিবর্তন কিছু হয়নি। এবার আসল পরিবর্তন করতে বাংলাকে নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে হবে। কেন্দ্র ও বাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার মিলে বাংলার উন্নয়নের জোয়ার আনবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026