নিউজ

জেনে নিন, কোন দুটি সরকারি ব্যাঙ্ক বেসরকারিকরণ হতে চলেছে

নয়াদিল্লি: বেসরকারিকরণ হতে চলেছে আরও দুটি সরকারি ব্যাঙ্ক (Bank)! ২০২১-২২ অর্থবর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানিয়েছিলেন, আইডিবিআই (IDBI) ব্যাঙ্ক ছাড়াও আগামী অর্থবর্ষে আরও সরকারি ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হবে। চলতি অর্থবর্ষে সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা জোগাড় করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। প্রসঙ্গত, বলা প্রয়োজন যে, আইডিবিআই ছাড়া আর কোন কোন ব্যাঙ্ক বেসরকারীকরণ করা হবে তার নাম উল্লেখ করা নেই। তিনটি ব্যাঙ্কের মধ্যে একটি আইডিবিআই, এবং বাকি দুটোর বিষয়ে জল্পনা চলছে।

কেন্দ্রের মোদি সরকার অনেক আগেই জানিয়েছিল যে, কমতে পারে সরকারী ব্যাঙ্কের সংখ্যা। ইতিমধ্যেই ১০টি সরকারি ব্যাঙ্ক সংযুক্তিকরণের মাধ্যমে ৪টি ব্যাঙ্ক গঠন করা হয়েছে।তবে এখনও আরও সরকারী ব্যাঙ্কের বেসরকারিকরণ বাকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যে সব ব্যাঙ্কগুলিতে ধারাবাহিক ভাবে ঘাটতিতে চলছে, সেগুলিকেই বেসরকারিকরণ করা হবে।

নীতি আয়োগ ২০২০ সালে কেন্দ্রীয় সরকারকে তিনটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণের প্রস্তাব দেয়। এই তালিকায় ছিল ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক আর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নাম। গত বছর সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনেও এই তিনটি ব্যাঙ্কের বেসরকারিকরণের সরকারি সিদ্ধান্তের কথা প্রকাশিত হয়।

প্রথম শ্রেণীর একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইউকো, পঞ্জাব অ্যান্ড সিন্ধ, ব্যাঙ্ক অফ মহারাষ্ট, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তালিকার মধ্যে থেকেই যে কোনও দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণ হতে পারে বলে জল্পনা চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026