নিউজ

Summer Vacation: বৃষ্টি বাড়তেই শেষ হচ্ছে স্কুলে গরমের ছুটি, নতুন আপডেট দিল শিক্ষা দফতর

এপ্রিল জুড়ে রেকর্ড গরম লক্ষ্য করেছে রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। তীব্র দাবদাহের পর মাঝে কিছুদিন টানা বৃষ্টিতে অনেকটাই কমেছিল তাপমাত্রা। তবে বৃষ্টি থামতেই ফের গরম বাড়তে শুরু করেছে কলকাতা সহ অন্যান্য সব জেলায়। যদিও সোমবার থেকে থেকেই আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতির বদল ঘটতে শুরু করেছে। সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ। আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মাঝেই ফের একবার স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আগে স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছিল, ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের স্কুলগুলিতে। আর ছুটি শেষ হবে ২ জুন। কিন্তু এপ্রিলেই তাপপ্রবাহের ভয়াবহতা দেখে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই মতো ঘোষণা করা হয়, ২২ এপ্রিল আগাম গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। আগামী ৩ জুন পর্যন্ত ছুটি রয়েছে স্কুলগুলিতে।

যদিও মাঝে তাপমাত্রা কমায় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফে শিক্ষা দফতরে চিঠি দিয়ে দাবি জানানো হয়েছিল ছুটি বাতিল করে স্কুল খোলার। ফের তাপমাত্রা বাড়লে আবারও ছুটির কথা চিন্তা করা যাবে, এমনটাই দাবি করা হয়েছিল। কিন্তু সে সময়ে কিছু জানানো হয়নি শিক্ষা দফতরের তরফে। তবে এখন বৃষ্টির কারণে ফের একবার তাপমাত্রা কমায় প্রশ্ন উঠছে স্কুলগুলিতে গরমের ছুটি কি তবে কমবে?

উল্লেখ্য, ২২ এপ্রিল থেকে শুরু হওয়া গরমের ছুটি কবে শেষ হবে তা জানানো হয়নি এখনো। এর আগে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে পরবর্তী পরিস্থিতি বিচার করে তারপর স্কুল খোলার কথা ঘোষণা করা হবে। কিছু সংবাদ মাধ্যমের তরফে জুন মাসের প্রথমেই স্কুল খোলার কথা দাবি করা হলেও এখনো সরকারি ভাবে কিছু জানানো হয়নি এ বিষয়ে।

Anirban Kundu

Recent Posts

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026

টাকা ঢোকেনি এখনও? যুবসাথী নিয়ে বড় ঘোষণা—কবে পাবেন ১৫০০ টাকা, জানালেন মমতা

আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…

March 26, 2026

সোনার দামে আগুন! একদিনেই বড় লাফ— জানুন কোলকাতায় সোনার দাম কত?

আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…

March 26, 2026