অফবিট

নেহা কক্করের ‘কালা চশমা’ গানে তুমুল নাচলেন নিউজিল্যান্ডের পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সম্প্রতি নিউজিল্যান্ডে ভারতীয় হাইকমিশন-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গীতা মোহন নামে এক অফিসার শেয়ার করেছেন দিওয়ালি স্পেশ‍্যাল ভিডিও। এই ভিডিও দেখে সকলের চক্ষু চড়কগাছ। ভিডিওতে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ড পুলিশের কয়েকজন অফিসার নাচছেন জনপ্রিয় বলিউড গান ‘কালা চশমা’ র সঙ্গে। ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

সম্প্রতি ‘মাল্টিকালচারাল কাউন্সিল অফ ওয়েলিংটন’ দিওয়ালি উপলক্ষ্যে আয়োজন করেছিলেন একটি ইভেন্টের। সেই ইভেন্টে ‘ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমী’র অফিসার-রাও উপস্থিত ছিলেন। দিওয়ালি পার্টি উপলক্ষ্যে বলিউডের বিভিন্ন জনপ্রিয় হিন্দি গান বাজানো হচ্ছিল। এমন সময় দেখা যায়, ‘ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমী’র অফিসাররাও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নাচছেন ‘কালা চশমা’ গানটির সাথে। এছাড়া আরেকটি জনপ্রিয় গান ‘কর গয়ি চুল’-এর সাথেও নাচতে দেখা যায় তাঁদের। এমনকি সবাইকে অবাক করে দিয়ে তাঁরা এই গানগুলির হুক-আপ স্টেপ-ও করেন। দর্শকদের কাছে প্রশংসনীয় হয় তাঁদের নাচ। দর্শকরা অনেকেই পুলিশ অফিসারদের নাচের ভিডিও তোলেন। ভিডিওতে দেখা যাচ্ছে দর্শকরা হাততালি দিয়ে পুলিশ অফিসারদের উৎসাহিত করছেন।

টুইটারে এই ভিডিওটি পোস্ট হতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে। নেটিজেনরা নিউজিল্যান্ড পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই কমেন্ট করে নিউজিল্যান্ড পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকে আবার জানিয়েছেন দিওয়ালির শুভেচ্ছা। সব মিলিয়ে এটাই বলা যেতে পারে, ভারতবর্ষ এখনও জগৎসভায় তার শ্রেষ্ঠত্ব হারায়নি।

Anirban Kundu

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026