বিনোদন

Mouni Roy: নজর কেড়েছে পোশাকেও! শাঁখা-পলা, মাথায় সিঁদুর পরেই পার্টি মুডে অভিনেত্রী মৌনি রায়

গত ২৭’শে জানুয়ারি নিজের প্রেমিক সূরাজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনেআবদ্ধ হন তিনি। গোয়াতে নির্ধারিত জায়গাতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের উপস্থিতিতেই বিয়ে সারেন জুটি। প্রথমে মালায়ালি ও পরে বাঙালি রীতি মেনে বিয়ে হয় তাদের। সূরাজ দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার। পাশাপাশি রিয়েল এস্টেটের ব্যবসাও চালান তিনি। বিয়ের দিন একেবারে ট্রাডিশনাল লুকে দেখা মিলেছিল অভিনেত্রীর। বিয়ের পরেই অভিনেত্রী একেবারে রয়েছেন পার্টি মুডে।

বিয়ের পরেরদিনেই নতুন বউ মৌনি রায়কে দেখা গিয়েছে একেবারে পার্টি লুকে। তবে এবার ট্র্যাডিশনাল নয় একেবারে পাশ্চাত্যের পোশাকে দেখা দিয়েছেন অভিনেত্রী। হাতে মেহেন্দি, শাঁখা-পলা, মাথায় সিঁদুর সাথে পাশ্চাত্যের পোশাকে একেবারে মোহময়ী অভিনেত্রী। অভিনেত্রীর এই লুক দেখে মুগ্ধ তার অনুরাগীরাও। সিঁদুর পরে বাঙালি মেয়েদের রূপ অনেকটাই বেড়ে যায়। অভিনেত্রীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি, মত তার অনুরাগীদের।

সম্প্রতি ভানেসা ওয়ালিয়া নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রীর সাথে। যেখানে তাদের দু’জনকেই একই রঙের পোশাকে দেখা গিয়েছে। এইটুকু স্পষ্ট তারা আগে থেকেই আলোচনা করে পরেছেন এই পোশাক। একেবারে পার্টি লুকে এবং মুডে দেখা মিলেছে অভিনেত্রীর। সম্প্রতি এই ছবি শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবি দেখার পর থেকেই তার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়েছেন তাকে।

খুব শীঘ্রই তার অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অভিনেত্রী রণবীর কাপুর, আলিয়া ভাটের সাথে স্ক্রিন শেয়ার করেছেন। এছাড়াও এই ছবিতে দেখা মিলবে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও অন্যতম জনপ্রিয় দক্ষিণী অভিনেতা অমিতাভ বচ্চন, নাগার্জুনের। সিনেমাপ্রেমীদের পাশাপাশি অভিনেত্রী মৌনি রায়ের অনুরাগীরাও মুক্তির অপেক্ষায় রয়েছেন এই সিনেমার।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026