রোজকার বিনোদনের এক অন্যতম অঙ্গ হল বিভিন্ন ধারাবাহিক। বিকেল হলেই কমবেশি সকলেই কাজ সেরে চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে বিভিন্ন ধারাবাহিক দেখে থাকেন। বিকেল ৫ টা থেকে শুরু করে রাত ১১ টা পর্যন্ত টিভি চ্যানেলে নানান ধরনের সিরিয়াল চলতে থাকে। সেগুলির মধ্যে কিছু কিছু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলা যেতে পারে বাঙ্গালীদের এন্টারটেইনমেন্টের একটি প্রধান দিক হয়ে উঠেছে স্টার জলসা এবং জি বাংলার বিভিন্ন সিরিয়াল। গত ১ বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত বাংলা ধারাবাহিক মিঠাই। টানটান উত্তেজনার এপিসোড থেকে যেন চোখ সরানো যাচ্ছে না আর। একের পর এক ধামাকা দিচ্ছে মোদক পরিবার।
এই জনপ্রিয় মিঠাই সিরিয়ালের মুখ্যচরিত্র অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সকলের কাছে এই অভিনেত্রী মিঠাই নামেই পরিচিত। বর্তমানে ধারাবাহিকের সুবাদে অভিনেত্রী দর্শকদের বেশ পছন্দের হয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সকল নেটিজেন। মাঝে মাঝে তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের জন্য বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন। এছাড়াও অভিনেত্রীর নামে রয়েছে একাধিক ফ্যানপেজ। সেই সমস্ত জায়গাতে মাঝে মাঝে বিভিন্ন বিহাইন্ড দ্য ক্যামেরা ভিডিও পোস্ট হয় যা চোখের পলকে ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে মিঠাই সিরিয়ালের শুটিং পর্ব। তবে এখানেই রয়েছে বড় চমক। দেখা গিয়েছে, শুটিং ক্যামেরায় কোনো ক্যামেরাম্যান নয়, বরং দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা নিজেই। মিঠাই সাজে কোমরে কাপড় বেঁধে ক্যামেরা হাতে নিয়ে ‘উচ্ছেবাবুর’ শট নিচ্ছেন তিনি। এছাড়াও শোনা গিয়েছে তিনি প্রফেশনাল ক্যামেরাম্যানের মত শটের ফ্রেম বা পজিশন ঠিক আছে নাকি, বলে দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও আসতেই তা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে রীতিমত অবাক হয়ে যায় নেটিজেনরা। সকলের মনে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে যে তাহলে কি সৌমিতৃষা দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ক্যামেরা চালাতেও পারে? ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ দেখে নিয়েছেন এবং অগুনতি মানুষ ভিডিওটি লাইক করেছেন। ‘মিঠাই’ এর প্রশংসা করে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন কিছু নেটিজেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…