সরস্বতী পুজো মানেই শাড়ি, সকাল থেকে যেভাবে রাজ্যে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে, তাতে সকলেই চিন্তিত পুজো না মাটি হয়ে যায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই সরস্বতী পুজোর সকাল থেকে হয়ে চলেছে বৃষ্টি। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়।
গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল২৭.৩ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন : বিপাকে রাজ্য সরকার, সরস্বতী পুজো উপলক্ষে ছুটি কমানো হল সরকারি কর্মীদের
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। তাতে বলা হয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পড়বে এবং বাংলাদেশ সংলগ্ন স্থানে বৃষ্টি হবে আগামীকাল।
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার পরও পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং প্রভৃতি স্থানে বৃষ্টি হবে। বৃষ্টির জেরে কয়েকদিন ঘন কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে এবং শনিবার থেকে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…