নিউজ

‘প্রধানমন্ত্রীর সাথে CAA নিয়ে আলোচনা করতে রাজি’ : মমতা

প্রধানমন্ত্রীর সাথে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার জন্যে প্রধানমন্ত্রীকে আগে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে বলে শর্ত দিলেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চালিয়ে যাওয়ার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে, ‘কাশ্মীর ও সিএএ-এর সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল।’

সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটা ভালো যে প্রধানমন্ত্রী আলোচনার জন্য প্রস্তুত আছেন তবে আলোচনার আগে উনাকে নাগরিকত্ব আইন প্রত্যাহার করতে হবে। কাশ্মীর ও সিএএ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক ডাকেনি। এনআরসি, এনপিআর এবং সিএএ এই তিনটিই দেশের পক্ষে খারাপ।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি সংযুক্ত ভারত চাই, আমরা সংহত বাংলা চাই। আমরা সিএএ, এনআরসি এবং এনপিআর গ্রহণ করছি না।’

আরও পড়ুন : বিপাকে রাজ্য সরকার, সরস্বতী পুজো উপলক্ষে ছুটি কমানো হল সরকারি কর্মীদের

গত সোমবার পশ্চিমবঙ্গ সরকার কেরালা, পাঞ্জাব, এবং রাজস্থানের পরে চতুর্থ রাজ্য হিসেবে বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি কখনই রাজ্যে সিএএ, এনআরসি, এনপিআর চালু করতে দেবেন না। তিনি রাজ্য বিধানসভায় গত বছরের সেপ্টেম্বর মাসে এনআরসির বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026