নিউজ

অ্যামাজন শপিং সাইট থেকে এসেছিল কেমিক্যাল, পুলওয়ামা কাণ্ডে গ্রেফতার আরও ২

পুলওয়ামা কাণ্ডে শুক্রবার আরো দুজনকে গ্রেফতার করেছে দ্য ন্যাশনাল ইনভেস্টিগেট এজেন্সি। গত বছর ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামাতে ৪০ জন সিআরপিএফ জওয়ানকে খুন করা হয়। মূল অভিযুক্ত আদিল তার বোম্ব সহ গাড়ি জওয়ানদের বাসে অ্যাটাক করে আর তাতেই জওয়ানরা মারা যান।

যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের একজন ওয়ায উল ইসলাম, বয়স ১৯, শ্রীনগরের বাসিন্দা, আর অন্যজন আব্বাস রাথের, বয়স ৩২, হাক্রিপরার বাসিন্দা। এছাড়া NIA এর রিপোর্ট অনুযায়ী হাক্রিপরা থেকে এক বাবা ও তার মেয়েকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিন কাশ্মীর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : কলকাতার তাপমাত্রা বাড়লেই কমতে পারে করোনার প্রভাব, বলছেন চিকিৎসকরা

ওয়ায উল ইসলাম জেরায় জানিয়েছে যে সে অ্যামাজন শপিং সাইট থেকে বিভিন্ন কেমিক্যাল, ব্যাটারি এবং অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম কিনত। পুলওয়ামা অ্যাটাকের জন্য সে সব অসামাজিক জিনিস জঙ্গিদের কাছে সরবরাহ করত। আব্বাস রাথের বলেছে যে সে এই জঙ্গিদের কাজের সাথে অনেক আগের থেকে যুক্ত ছিল। সে ২০১৮ সালের এপ্রিল থেকে মে মাস নাগাদ জেইস জঙ্গি মহহমদ উমারকে তার বাড়ীতে আশ্রয় দিয়েছিল।

এছাড়া সে আদিল আহমাদ দার, সমীর আহমেদ দার, কামরান (পাকিস্তানি জঙ্গি)- কে তার বাড়ীতে বহুবার আশ্রয় দিয়েছিল বলে সে স্বীকার করেছে। আব্বাস এর সাথে আরও বলেছে যে পুলওয়ামা কাণ্ডের মূল অভিযুক্ত আদিল আহমেদ, এবং তারিক আহমেদ শাহ, এবং তার কন্যা ইনশা জান কেও নিরাপদে তার বাড়ীতে রেখেছিল। যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের শনিবার জম্মু-র স্পেশাল কোর্টে তোলা হবে বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026