খেলা

ফাইনাল‌ে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, ভারতীয় মহিলাদের বিশেষ বার্তা পাঠালেন শচীন তেন্ডুলকর

আগামী রবিবার নারী দিবসের দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মহিলাদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে ভারত। সেজন্য ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর হরমনপ্রীত কৌর এবং তার নেতৃত্বাধীন দলের জন্য একটি বার্তা পাঠিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় ভারত প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছোয়। কোনও রিজার্ভ দিন না থাকায় ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে, কারণ টুর্নামেন্টের নিয়ম অনুসারে যে দল গ্রুপ পর্বে শীর্ষে থাকবে তারা ম্যাচ বাতিল হলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য শচীন তেন্ডুলকর ভারতীয় মহিলা দলের জন্য একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “শুধুমাত্র সেই মুহূর্তের উপর ফোকাস করো এবং ফাইনাল উপভোগ করো আর দলকে নিজের সেরা উজাড় করে দাও। এইসময় বাইরের জগতের সাথে সময় কাটানোর দরকার নেই আর বাইরে কি হচ্ছে তা জানার কোনো দরকার নেই। আমি যখন অস্ট্রেলিয়ায় ছিলাম তখন বিশ্বকাপের ট্রফি এবং ভারতীয় দলের কয়েকজন সদস্যার সাথে দেখা হয়। তাদের বলেছি এই ট্রফির সাথে তোমাদের ভারতে দেখতে ভালো লাগবে।”

গ্রপ পর্বের সবকটি ম্যাচ জিতেছে ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে চারবারের কাপজয়ী আগেরবারের বিজয়ী অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন শেফালী-পুনমরা। শচীন তেন্ডুলকর বলেছেন ভারতীয় অ্যাথলিটরা অনেক অনেক ক্ষেত্রে ভারতকে গৌরবান্বিত করছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলও বিশ্বকাপ জিতে ভারতকে জয়মাল্য এনে দিবে বলে আশাবাদী তিনি। তাদের দেখে অনেক তরুণ তরুণীরা খেলার প্রতি উৎসাহিত হবে এবং খেলাধুলাকে প্রধান লক্ষ্য করে এগিয়ে আসবে যা ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026