বুধবারই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি এরপর বাংলার হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলবেন তার আগেই সুসংবাদ ঋদ্ধিমান সাহার পরিবারে৷ দ্বিতীয়বার বাবা হলেন তিনি। শুক্রবার তার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ পুত্র সন্তানটি ছাড়াও ভারতীয় টেস্ট দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানের সাত বছরের একটি মেয়ে আছে৷
রবিবার রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনাল খেলবে বাংলা৷যদিও এদিন বাংলা দল ফাইনাল খেলতে রাজকোট চলে গেছে তবে ঋদ্ধিমান শনিবার রাতে তাদের সঙ্গে যোগ দেবেন৷
আরও পড়ুন : পরপর পাঁচ বলে পাঁচটা ছয়, IPL-এর আগে গর্জে উঠলেন ধোনি
এই মুহূর্তে দেশের এক নম্বর এই উইকেটকিপার দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর নভেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দেশের প্রথম দিন-রাতের টেস্টে খেলতে গিয়ে আঙুলে চোট পান তিনি। যদিও চোট সারিয়ে নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তবে একাদশের মধ্যে তাকে না রেখে, দুটি টেস্টেই ঋষভ পন্থকে খেলিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট।
মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কর্নাটককে ১৭৪ রানে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে বাংলা।এবারের চলতি মরশুমে প্রথমবার বাংলার হয়ে মাঠে নামবেন ঋদ্ধি।ফাইনালে উইকেটের পিছনে থাকার পাশাপাশি তার ব্যাটের দিকেও তাকিয়ে বাংলা৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…