কৌশিক পোল্ল্যে: ধারাবাহিকের অভিনেত্রীদের জনপ্রিয়তা যে আকাশছোঁয়া হতে পারে তা এনাকে দেখলেই বোঝা যায়। ‘জামাই রাজা’র মতো মাস্টার পিস মেগাসিরিয়াল তার জীবন বদলে দেয়। নিয়া শর্মার বর্তমান ধারাবাহিক ‘নাগিন 4’ও গতি নিয়েছে নিজতালে, এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় একতা কাপুর। উল্লেখ্য নাগিন সিরিজটি একতার ড্রিম প্রজেক্টগুলির মধ্যে অন্যতম।
যে ধারাবাহিকে আদা শর্মা, মৌনি রায়, সুরভী জ্যোতির মতো হাইরেটেড অভিনেত্রীরা মুখ্য ভূমিকা পালন করেছেন আগের সিজনগুলিতে, সেখানে বর্তমান সিজনে এতটুকু ফিকে হয়ে যায়নি নিয়ার অভিনয়। আর শুধু অভিনয় কেন; সৌন্দর্যের ব্যাপারেও নিয়া এখন সার্বজনীন।
আরও পড়ুন : ইরাবতীর মনামীকে দেখা গেল অন্য লুকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
ইনস্টাগ্রামে মিলিয়নের বেশি অনুরাগীদের সমর্থনে নিয়া হয়ে উঠেছেন এশিয়ার সবচেয়ে সুন্দরতম মহিলা। নিয়া বলেন এই কৃতিত্ব শুধুমাত্র তার ভালোবাসার মানুষদের জন্যই সম্ভব হয়েছে। এই প্রথম কোনো ভারতীয় অভিনেত্রী শুধুমাত্র সিরিয়ালে অভিনয় করেই এই কৃতিত্ব অর্জন করলেন।
ইনস্টাগ্রামে রীতিমতো অ্যাক্টিভ নিয়া প্রায়শই নিজের লাইফস্টাইলের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে। সদ্যই নিজের মেক-আপ রুম থেকে একটি হট ছবি শেয়ার করলেন তিনি। ছবিতে গোলাপি রঙের পোশাক পরিহিত নিয়ার লক্ষ্যনীয় বিষয়টি তার সুন্দর ফিগার ও মেদবিহীন সুঢৌল পেট। ছবিতে লাইক কমেন্টে সহ শেয়ারের পরিমান বাড়ছে ঝড়ের গতিতে।
সাপ্তাহিক হাইবাজেট সিরিয়াল ‘নাগিন 4’এ কাজ করার পাশাপাশি একটি ফিটনেস মোটিভেশন চ্যানেলের দায়িত্বে রয়েছেন সুন্দরী নিয়া শর্মা। তার হট লুকের ছবিটি নীচে সাজানো রইল শুধুমাত্র আপনার জন্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…