গত ১০ জানুয়ারী জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্তা দেবিন্দর সিং-এর ঘটনার তদন্ত ভার গ্রহন করল জাতীয় তদন্ত সংস্থা বা NIA। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে NIA কে নির্দেশ দেওয়া হয়েছে ওই পুলিশ কর্তা কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখার জন্য।
জানা গিয়েছে, দেবিন্দর সিং যখন দুই কমান্ডার নাভিদ বাবু ও রাফি আহমেদ রাথারের সঙ্গে জাতীয় হাইওয়ে থেকে জম্মু যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।তাদের সাথে গ্রেফতার হওয়া তৃতীয় ইরফান শাফি নামক ব্যক্তিটিকে আইনজীবী বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্প কে স্বাগত জানাতে আয়োজিত হবে ‘কেম ছো ট্রাম্প’
দেবিন্দর সিং নামক পুলিশ কর্তা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার সন্দেহে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA আইনের আওতায় গ্রেফতার হন। তার এহেন কার্যকলাপের দ্বারা গ্রেফতার হওয়ার কারনে জম্মু ও কাশ্মীর প্রশাসন তার শের-ই-কাশ্মীর পুলিশ পদক থেকে বঞ্চিত করে। সরকারি আইন অনুযায়ী, দেবিন্দর সিংয়ের এহেন ক্রিয়াকর্ম অসাধুতার পরিচ বহন করে যার ফলে ওই পদকটিকে অসম্মান করা হয়। তাই তাকে ওই পদকের সম্মান থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…