ক্রিকেট

বুমরাহর বোলিং স্টাইল নকল করলেন অস্ট্রেলিয়ান বোলার, দেখলে অবাক হবেন আপনিও

ভারতীয় ক্রিকেটার জসপ্রিত বুমরাহ তার বোলিং অ্যাকশনের জন্য বিশ্ব জুড়ে আলোচিত। এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বে জসপ্রীত বুমরাহ তার দুর্দান্ত বলের সাথে সাথে বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত। আন্তর্জাতিক ক্রিকেটে জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন নকল করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিভিন্ন ক্রিকেটাররা। এমনকি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও সেই সুযোগ হাতছাড়া করতে পিছুপা হয়নি। তিনিও অনুশীলনের ফাঁকে নকল করেছেন জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন।

তবে এবার কোন অনুশীলন ম্যাচে নয়, বরং চলতি টুর্নামেন্টের মধ্যে জসপ্রীত বুমরাহ বোলিং অ্যাকশন নকল করলেন অস্ট্রেলিয়ান এক পেসার। তবে বুমরাহ-র এই অ্যাকশন বাঁহাতে চেষ্টা করলেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। এ বার শেফিল্ড শিল্ডের ম্যাচে এমন ঘটনা দেখা গেল। সেই ম্যাচে বুমরাহর বোলিং অ্যাকশনকে নকল করলেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। তবে বুমরাহ-র এই বোলিং অ্যাকশন বাঁহাতে চেষ্টা করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন।

আসলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় বুমরাহর বোলিং অ্যাকশনকে নকল করেন অস্ট্রেলিয়ান বোলার নিক ম্যাডিনসন। সেই সময় ক্রিজে উপস্থিত ছিলেন অ্যারন হার্ডি এবং ম্যাথিউ কেলি। হার্ডির বিরুদ্ধে বোলিং করার সময় বুমরাহর মতো করে বল করেন ভিক্টোরিয়ার বোলার ম্যাডিনসন। তিনি যখন বুমরাহর মতো বোলিং করেন, তখন পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ১৬১তম ওভার চলছিল। হঠাৎ করে জসপ্রীত বুমরাহর অ্যাকশনে বোলিং করায় হতভম্ব হয়ে পড়েন ক্রিজে দাঁড়িয়ে থাকা অ্যারন হার্ডি। এমনকি উইকেট-রক্ষকও তার বোলিং অ্যাকশন দেখে হেসে লুটোপুটি। যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026