বজরঙ্গী ভাইজানের ছোট্ট মুন্নি রূপে-গুণে টেক্কা দেয় বলি ডিভাদের, দেখলে অবাক হবেন

৭ বছর আগেকার সেই ছোট্ট মুন্নি এখন রূপে-গুণে রীতিমতো টেক্কা দেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। আগের থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে সে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গী ভাইজান’এর ছোট্ট মুন্নি অর্থাৎ হর্ষালী মালহোত্রার অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সমস্ত দর্শকদের। মুন্নির চরিত্রে অভিনয় করার জন্য হর্ষালী একাধিক পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি নিজের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছে সে, যা দেখে রীতিমত মুগ্ধ তার অগণিত ভক্তরা।

সম্প্রতি হর্ষালী কোন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তাকে একটি সুন্দর ডিজাইনার গাউনে দেখা গিয়েছে। বিশেষ মেকাপ করতে পছন্দ করেন না পর্দার মুন্নি। বেশিরভাগ সময় একেবারে ন্যাচারাল লুকেই দেখা দেন তিনি। সম্প্রতি ‘বিজনেস আইকন অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন হর্ষালী মালহোত্রা। সেই পুরস্কার পাওয়ার কথা ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন তিনি। অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই কথা শেয়ার করা মাত্রই নেটদুনিয়ায় তার অগণিত ভক্তরা তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন, তা কমেন্টবক্স দেখলেই চোখে পড়বে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের কাটানো নানা মুহূর্তের ছবি ও নিজের একাধিক ইনস্টারিল শেয়ার করে নেন নেটদুনিয়ায় তার অনুরাগীদের সাথে। নেটমাধ্যমে তার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। তার সৌন্দর্য রীতিমতো চোখ টানে নেটিজেনদের। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলিই তার প্রমাণ।

কয়েকদিন আগে এই অভিনেত্রী নারী দিবসে ‘নারী শক্তি সম্মান’এ ভূষিত হয়েছেন। এছাড়াও ‘গ্রেট ইন্ডিয়া অ্যাওয়ার্ডস’ও পেয়েছেন হর্ষালী। এমনকি কয়েকদিন আগে নিজের গুরুজির সাথে ছবি দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় সকলের উদ্দেশ্যে জানিয়েছিলেন তিনি কত্থাক শিখছেন। অভিনেত্রী এই খবর ছবি শেয়ার করে দেওয়ার পর থেকেই তাকে তার অনুরাগীরা শুভকামনায় ভরিয়ে দিয়েছেন। তবে সম্প্রতি নিজের রূপের জন্যই চর্চার আলোয় পর্দার মুন্নি। তার ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা।

উল্লেখ্য, ছবিগুলি ভাইরাল হওয়ার পর থেকেই অসংখ্য নেটিজেন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, অভিনেত্রীকে দারুন দেখতে লাগছে। আবার কেউ সরাসরি জানিয়েছেন, তিনি হর্ষালী মালহোত্রার অনেক বড় ভক্ত। আপাতত, সেইসমস্ত মন্তব্যই বারংবার চোখে পড়ছে নেটনাগরিকদের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026