এক শিশুর কাছে মাতৃ-দুগ্ধের কোন বিকল্প নেই। মায়ের কোল, মায়ের দুধ হল এক শিশুর কাছে প্রথম আশ্রয় ও খাবার। এমনও অনেক শিশু আছেন যারা জন্মের পর মায়ের বুকের দুধ সেইভাবে পাননা। বাচ্চাদের কথা ভেবেই এই লক ডাউনের মাঝে এক মা দান করলেন ৪২ লিটার দুধ। তাঁর নিজের সন্তান রয়েছে, সেও স্তন পান করেন। এরপরেও অন্য বাচ্চাদের কথা ভেবে নিজের দুধ দানের সিদ্ধান্ত নেন এই মহিলা। তিনি হলেন বলিউডের একজন পরিচালক। নাম – নিধি পারমার হিরানন্দনী (Nidhi Parmar Hiranandani)। এই বছরের মে মাস থেকে,নিধি পারমার সূর্য হাসপাতালের নবজাতক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৪২ লিটার বুকের দুধ দান করেছেন।
মাতৃ দুগ্ধ দান করার প্রথা আমেরিকাতে আছে। যেহেতু সেখানকার বেশীরভাগ মহিলারা জীবিকা নির্বাহ করেন চাকুরি করে, তাই তাঁদের সন্তানদের জন্য মাতৃ দুগ্ধ বিক্রি হয়। এই বছর লক ডাউনে বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাই এই পরিচালক এমন ভিন্ন স্বাদের সিদ্ধান্ত নিলেন। যেই বাচ্চারা প্রি-ম্যাচিওর এবং তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম তাঁদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেন এই বলিউড পরিচালক। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিধির বেশ ভালো সখ্যতা ছিল। এমনকি রিয়ার পরিবারের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক ছিল এই পরিচালকের।
বলিউডে এর আগেও নেহা ধুপিয়াও বুকের দুধ দানের বিষয়ে কথা বলেছেন। সম্প্রতি এই পরিচালক তা কাজে করে দেখালেন। ৬০ জন শিশুর মুখে তুলে দিলেন নিজের স্নেহ। প্রসঙ্গত, নীধি ‘সান্ড কি আঁখ’-র মতো ছবির সঙ্গে যুক্ত ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…