নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে দেশ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চলতি অর্থবর্ষে জিডিপির হার কমতে শুরু করেছে। এমতাবস্থায় দেশি সহ বিদেশি বিনিয়োগের ওপর বেশি জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সবথেকে বিনিয়োগ করার জন্য উপযুক্ত দেশ, এমন মন্তব্য করেই দেশি-বিদেশি সব বিনিয়োগকারীদের এ দেশে সাদরে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ, বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেই ভিডিওয় সকল বিনিয়োগকারীদের বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘একটি স্মার্ট সম্ভাবনাময় শহর তৈরি করতে প্রযুক্তির কোনও জুড়ি নেই এ দেশে। প্রযুক্তির দ্বারাই একটি শহরে কানেক্টেড কমিউনিটি বা সংযুক্ত গোষ্ঠী তৈরি হয়, এমন একটি ব্যবস্থার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিকিকিনির হরেক জিনিস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আমাদের তৈরি থাকতে হবে এমনই ব্যবস্থার জন্য, যেখানে মিলেমিশেই থাকবে ফিজিক্যাল এবং ডিজিটাল কেনাবেচার পরিসর। সেখানে কেউ যদি উন্নয়ন, উদ্ভাবন, পরিকাঠামোয় ইনভেস্ট করতে চান, তবে অনুকূল গণতান্ত্রিক পরিস্থিতি দিতে তৈরি আমরা। ভারত সরকার এই দেশকে গ্লোবাল ইনভেস্টমেন্ট ডেস্টিনেশান হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোনও কসুর করেনি। কাজেই আপনাদের সকলকে সব সময়ে আমরা স্বাগত জানাই।’ এভাবেই দেশি-বিদেশি সব বিনিয়োগকারীদের খোলা ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…