নিউজ

তাপমাত্রা ঊধ্বমুখী হওয়ার ফলে এখনই জমিয়ে শীত পড়ছে না, জানাল হাওয়া অফিস

কলকাতা: মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা কমছে দক্ষিণবঙ্গে। পুজোর আগেই বর্ষা বিদায় নিয়েছে। যদিও বলা হয়েছিল পুজোর সময় বৃষ্টি হবে, তবুও বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছিল উৎসবমুখি বাঙালিরা। বর্ষা বিদায় নিতেই হেমন্তের পরশ লাগতে শুরু করে গোটা রাজ্যে। এমনকি হেমন্তের হিমেল হাওয়ায় শীতের আমেজ পাচ্ছিল গোটা রাজ্য। কিন্তু দীপাবলীর দিন থেকেই কার্যত কুড়ির ওপরে উঠে গিয়েছে রাজ্যের তাপমাত্রা আর এই মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। ফলে শীতের আমেজ আসতে কিছুটা বেগ পেতে হবে গোটা রাজ্যকে। শীতের আমেজ পাওয়ার জন্য সামনের সপ্তাহ পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। এদিকে স্বাভাবিকের ঠেকে আরও এক ডিগ্রি ওপরে উঠেছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতায় গতকাল, মঙ্গলবার স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি ওপরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার সকালে তাপমাত্রা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। যার কারণে বাড়ছে রাতের তাপমাত্রা। সঙ্গে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের উপরে উঠেছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েকদিন আংশিক মেঘলা আকাশ রাজ্য জুড়ে থাকবে বলেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। তবে উত্তরবঙ্গে ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা চোখে পড়ছে না। তবে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে বৃষ্টি না হলে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আগামী সোমবার থেকে পরিষ্কার আকাশ হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026