নিউজ

স্বস্তির খবর, আবিষ্কার হল করোনাভাইরাসের টিকা! দাবি বিজ্ঞানীদের

করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। যত দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে। সারা বিশ্বের গবেষকরা এর প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করলেও এখনও কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। কিন্তু এবার সারা বিশ্বের মানুষের কাছে চমকে দেওয়া তথ্য আনল নাইজেরিয়া। এই দেশের বিজ্ঞানীরা করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করেছেন বলে দাবি করেছেন। শুক্রবার নাইজেরিয়ান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসের ভ্যাকসিন তাঁরা আবিষ্কার করেছেন। কিন্তু এই ভ্যাকসিন এখন কেবল আফ্রিকার আক্রান্তদের দেওয়া হবে। পরে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছে দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

এই ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান গবেষক ও মেডিক্যাল ভাইরোলজি স্পেশালিস্ট ড. ওলাদিপো কোলাওলে জানিয়েছেন যে এই টিকাটির কোনো নাম এখনও ঠিক হয়নি। এই ভ্যাকসিনটি সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে আরও ১৮ মাস সময় লাগবে। চিকিৎসকদের আরও পরীক্ষা, রিসার্চ প্রয়োজন। এছাড়া বিশেষজ্ঞদের পরামর্শ ও অনুমতির প্রয়োজন আছে। আর তারপরেই এই ভ্যাকসিন বিশ্বের অন্যান্য দেশের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানিয়েছেন যে এই ভ্যাকসিন আবিষ্কারক দলের গবেষকরা আফ্রিকার বিভিন্ন এলাকা থেকে করোনার জিনোম সিকোয়েন্স সংগ্রহ করেছেন। আর এগুলির ভিত্তিতেই টিকা তৈরী করা হয়েছে। তিনি এটাও বলেছেন যে এই ভ্যাকসিনটি একদম খাঁটি। বহুবার যাচাই করার পরই এই ভ্যাকসিন সম্পর্কে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। সারা বিশ্বে  যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেক্ষেত্রে এই মারণ ভাইরাসের রাশ টানার জন্য ভ্যাকসিন আবিষ্কার করার বিশেষ প্রয়োজন আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026