ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC-র এই স্কীমে দিনে ৪৮ টাকা করে জমিয়ে পান ১ কোটি টাকা

জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স বলতে আমাদের প্রথমেই যার কথা মাথায় আসে সেটা এলআইসি। এমনই এলআইসির একটি জনপ্রিয় প্ল্যান টার্ম ইন্স্যুরেন্স পলিসি। এই প্ল্যানটি পলিসি হোল্ডারের পরিবারকে আর্থিক সুবিধা প্রদান করে থাকে। এলআইসির এই প্ল্যানে Minimum Assured Amount হলো ৫০ লক্ষ টাকা। কোনো আপার লিমিট নেই, ৫০ লক্ষ টাকার বেশি যত খুশি টার্ম ইন্স্যুরেন্স কেন যায়। পলিসি হোল্ডার এতে ৬ মাসে বা বছরে বা সিঙ্গেল প্রিমিয়াম অপশন সিলেক্ট করতে পারবে। প্রিমিয়ামের সময়সীমা সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর হতে পারে। ১৮-৬৫ বছর বয়সী যে কেউ এই পলিসি নিতে পারবেন।

দেখা গেছে, একজন ৩০ বছর বয়সী ব্যক্তি ৩০ বছরের টার্মের জন্য ৫০ লক্ষ টাকার পলিসি কিনলে তাকে জিএসটি সহ বছরে প্রিমিয়াম দিতে হবে ৯,৯১২ টাকা। একই ব্যক্তি যদি ১ কোটি টাকার পলিসি কেনেন সেক্ষেত্রে তাকে দিতে হবে বছরে ১৭,৪৪৫ টাকা অর্থাৎ দিনে ৪৮ টাকা করে। এই পলিসি কেনার জন্য www.licindia.in এই ওয়েবসাইটে যেতে হবে। সংবিধানের আর্টিকেল 80C অনুযায়ী এতে ট্যাক্সও ছাড় পাওয়া যাবে।

এই স্কীমে পলিসি ম্যাচিওর হওয়ার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পলিসির সমস্ত টাকা তার পরিবার পাবে। কোনো দুর্ঘটনায় পলিসি হোল্ডারের মৃত্যু হলে সেক্ষেত্রে এই কভার মিলবে। পলিসি নেওয়ার এক বছরের মধ্যে আত্মহত্যায় মৃত্যু হলে কোনও কভার মিলবেনা। স্মোকার এবং নন-স্মোকারদের জন্য আলাদা আলাদা প্রিমিয়াম ঠিক করা হয়েছে। একই ব্যবস্থা পুরুষ ও মহিলাদের ক্ষেত্রেও। পুরুষদের ক্ষেত্রে প্রিমিয়াম কিছুটা বেশি মহিলাদের তুলনায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026