নিউজ

কেন গুরুত্বপূর্ণ গালওয়ান উপত্যকা? কেন বাঁধছে চিন ও ভারতের মধ্যে সংঘর্ষ? জানুন

বরফে ঢাকা ধূসর পাহাড়ের শৈল চূড়া নিয়ে লাদাখের অবস্থান। এর মাঝখান দিয়ে চলে গেছে গালওয়ান নদী। কারাকোরাম পর্বতমালার পূর্ব অংশে উৎপন্ন হয়ে আকসাই চিনের উপর দিয়ে লাদাখ উপত্যকা হয়ে সায়ক নদীতে এসে পড়েছে। আর নদীর গতিপথের উপরই রয়েছে ভারত ও চিনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)। সম্প্রতি এই সীমান্তকে নিয়েই সংঘাত বাধে দুই প্রতিবেশী দেশের মধ্যে। পূর্ব লাদাখের এই গালওয়ান উপত্যকার বিশেষ এক অর্থ রয়েছে। এই ‘গালওয়ান’ কথার অর্থ হল ডাকাত। এই উপত্যকা ডাকাতের উপত্যকা। জানা গেছে, ব্রিটিশ আমলে এই এলাকা লুঠেরাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল।

ভারত ও চিন উভয় দেশের কাছেই গুরুত্বপূর্ণ এই উপত্যকা। পৃথিবীর উচ্চতম এলাকায় অবস্থিত এই সীমান্ত ভূরাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে এই সীমান্ত নিয়েই সংঘর্ষ বাধে দুই দেশের মধ্যে। মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। উচ্চ পর্যায়ের সামরিক ও কূটনৈতিক বৈঠকের পরও উঠে আসেনি কোন সমাধান সূত্র।

কথিত আছে, আজ থেকে শতাধিক বছর পূর্বে স্থানীয় এক অভিযাত্রী গুলাম রসুল গালওয়ানের নাম অনুসারে এই উপত্যকার নামকরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গালওয়ান কথার অর্থের মতোই বাস্তবেই একই পেশায় যুক্ত ছিলেন এই গালওয়ান। ব্রিটিশ পরিব্রাজকদের পথপ্রদর্শকের কাজ করতেন তিনি। নিজের আত্মজীবনী ‘সার্ভিস অফ সাহিবস’-এ তিনি তুলে ধরেছেন তাঁর রোমহর্ষক জীবনকাহিনীর কথা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026