বিনোদন

একাকীত্বকে ভয় পান না নিখিল, অতীত ভুলে এগিয়ে যাচ্ছেন ‘নূতনের সন্ধানে’

এই মুহূর্তে অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta) ও অভিনেত্রী নুসরত জাহান (nusrat jahan)-এর সম্পর্ক নিয়ে টলিটাউনে চলছে জোরদার আলোচনা। এক মাস আগে সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নুসরতের স্বামী নিখিল জৈন (Nikhil jain) জানিয়েছেন, বিয়েকে কলঙ্কিত করা ঠিক নয়। বিয়ে প্রকৃতপক্ষে দুটি পরিবারের সম্পর্ক। ভারতীয় রীতি অনুযায়ী বিয়েকে সম্মান করা হয়। কিন্তু অপর কারো জন্য বিয়ের মতো প্রতিষ্ঠানকে নিচু করা ঠিক নয়। শোনা যাচ্ছে নিখিল নুসরতকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন। কিন্তু নুসরত এই কথা অস্বীকার করেছেন। অপরদিকে নিখিল বলেছেন, সময় এলে তিনি সংবাদমাধ্যমে মুখ খুলবেন।

তবে অনেকেই নিখিলকে সহমর্মিতা জানাচ্ছেন। কিন্তু সবাইকে জানিয়ে রাখা দরকার, নিখিল এই মুহূর্তে কাজে মন দিয়েছেন। ‘রঙ্গোলি’ ফ্যাশনের কর্ণধার নিখিল জৈন সম্প্রতি আরো দুটি ব‍্র‍্যান্ড লঞ্চ করেছেন। সেগুলির নাম ‘ইউভ’ ও ‘পানাশ’। এই মুহূর্তে ‘রঙ্গোলি’ ক্রমশ ছড়িয়ে পড়ছে সমগ্র ভারতবর্ষে। ‘রঙ্গোলি’ নিয়ে রীতিমত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ‘নিক’। তার পাশাপাশি আলিপুরের ‘রাশ ফিটনেস’-এ প্রায়ই নিখিলকে ঘাম ঝরাতে দেখা যাচ্ছে। ক্রমশ পাল্টে যাচ্ছেন ‘রঙ্গোলি’-র ম‍্যানেজিং ডিরেক্টর। নিজের ওয়েল টোনড বডির ছবি প্রায়ই ইন্সটাগ্রামে শেয়ার করছেন নিখিল। নিখিল নিজেই স্পষ্ট বলেছেন, অনেক চমক-দমকে তিনি ভুলে গেলেও এখন সামলে নিয়েছেন। নিজের ছবির সাথে পোস্ট করা একটি ক‍্যাপশনে ‘নিক’ বলেছেন, তিনি একা ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার ক্ষমতা রাখেন। ‘রঙ্গোলি’, ‘ইউভ’, ‘পানাশ’ মিলিয়ে টলিউডের একগুচ্ছ অভিনেত্রী মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছেন। তার মধ্যে রয়েছেন মিমি (Mimi Chakraborty), সৌরসেনী (souraseni), তনুশ্রী বিশ্বাস (Tanushree biswas) এবং তানিশা (Tanisha)। নিখিল জানিয়েছেন, ‘পানাশ’ প্রধানতঃ বেনারসী শাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। তিনি আরও জানিয়েছেন, কোনো ব‍্র‍্যান্ডকে পরিচিতি দেবার মূল শর্ত হল নতুন মুখকে ব্যবহার করা। নুসরতের সঙ্গে সম্পর্ক থাকলেও এই বছর নুসরতই ব‍্র‍্যান্ডের মুখ থাকতেন, এমনটা কখনওই নয়। এছাড়াও তৈরী হয়েছে নিখিলের নিজস্ব ফ্যানবেস। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা অনেক। অনায়াসেই বোঝা যাচ্ছে নিখিল জৈন অতীতকে ভুলে নিজের লক্ষ্যে ক্রমশ এগিয়ে চলেছেন।

গত বছর গোড়ার দিকে নুসরত জাহান প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন। এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল জৈন- এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন। এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন নুসরত। ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত। রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত। এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে। তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল। কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, মানুষ তাঁকে সবসময় দোষী সাব্যস্ত করলেও তিনি চান, মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। অপরদিকে যশ বলেছেন, নুসরতের বিবাহিত জীবন নিয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে প্রতি বছর যশ রোড ট্রিপে যান। তিনি বলেন, রাজস্থানে তো এখন অনেকেই ঘুরতে যাচ্ছেন। অপরদিকে নুসরত দাবি করেছেন, তিনি ইন্ডাস্ট্রির অনেককে নিয়ে আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তাহলে শুধুমাত্র নুসরত ও যশের ছবি ভাইরাল হলো কেন? ইন্ডাস্ট্রির তথাকথিত আজমেঢ় শরিফ যাত্রীদের ছবি কোথায়? এর মধ্যেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (srabanti chatterjee)-এর ছেলে অভিমন্যু (abhimanyu chatterjee) ও তাঁর প্রেমিকা দামিনী ঘোষ (Damini Ghosh) আজমেঢ় শরিফ গিয়েছিলেন। তবে তাঁরা তো নিজেরাই গিয়েছিলেন, নুসরতের সঙ্গে নয়। নুসরত সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সাথে ঘুরতে যাবেন, সেটা তাঁর ব্যাপার। নুসরতের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বৈবাহিক জটিলতার সঙ্গেই নুসরতের জীবনে শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। ‘উওম্যানাইজার’ নায়ক যশ এই মুহূর্তে নুসরতের জীবনে ‘ছাই ফেলতে ভাঙা কুলো’-র কাজ করছেন।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026