বিনোদন

‘কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব’, নিখিলের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?

নিখিল জৈন এই নামটা আগে অনেকের কাছেই অচেনা ছিল। বিগত ৩ বছর আগে শুধু নিখিল একটা নামে পরিচিত ছিল রঙ্গোলি বস্ত্র বিপনী সংস্থার কর্ণধার। এর মাঝেই নিখিলের জীবনে হঠাৎ করে আগমন হয় নুসরত জাহান। রঙ্গোলির ব্র‍্যান্ড অ্যাএম্বাসেডর হন নুসরত তারপরই প্রেমে পড়েন দুজনে। নিজেদের প্রেমকে পরিণতি দিতে তুরষ্কে উড়ে যান। সেখানে গিয়ে ধুমধাম করে সোশ্যাল ম্যারেজ হয়। এরপরই নিখিল জৈনকে সক্কলে এক কথায় চিনতে শুরু করে। নিখিল জনপ্রিয়তা চাননি। চেয়েছিলেন নুসরতের সাথে সুখে শান্তিতে সংসার করতে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিয়ের দুবছরের মাথায় নিখিলের থেকে আলাদা হয়ে যান নুসরত।

এরপরই প্রশ্ন আসে তাহলে তুরষ্কের বিয়েটা কি? গত বছর থেকে দুজনে আলাদা থাকা শুরু করেন। ধীরে ধীরে ডিপ্রেশন নিখিলকে গ্রাস করতে থাকে। এর মাঝেই গত মাসে যখন নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর মেলে তখন আর নিজেকে শান্ত রাখতে পারেননি। স্ত্রীর থেকে ডিভোর্স নেওয়ার জন্য দেওয়ানি মামলা রজু করেন। আর সেই মুহূর্তে নিজের বিয়ে অস্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন তাই এই মুহূর্তে বিচ্ছেদের কোনো প্রশ্ন আসেনা। এরপর নুসরত নিখিলকে নিজের ‘সহবাস সঙ্গী’ বলেন। স্ত্রীর থেকে আঘাত পেয়ে প্রথম দিকে নানান বিরহ পোস্ট করেছিলেন নিখিল।

তবে এসব এখন আর পোস্ট করেননা নিখিল৷ মুভ অন করে জিম আর পাহাড়ে ভ্রমণের পোস্টে মজেছেন নিখিল। বা কখনো একাই বেরিয়ে পড়েন লং ড়্রাইভে। নিখিল কোনো স্টার না হলেও দিন যত যাচ্ছে নিখিলের অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই ইনস্টার পেজে নিখিলের ওপর নজর রাখছেন তাঁর নেটিজেনরা। সম্প্রতি নিখিল তাঁর ইনস্টাস্টোরিতে এক নতুন প্রেমের ইঙ্গিত দিলেন।

শনিবার নিখিলের ইনস্টা স্টোরিতে লেখা, ”তুমি যদি আমার সঙ্গে ভাল ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। তারপরই লেখা” প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টা করব না। কিন্তু তোমায় দেখার পর অন্য অনুভূতি হল, যা এর আগে কখনও আমি অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব।” আর এমন লেখা দেখেই নেটিজেনদের ধারণা মুভ অন করে নিখিল চুপিচুপি প্রেম করছে।

সত্যি কি নিখিল প্রেম করছে কিনা সেই কথা জানা যায়নি। তাহলে ওই ইনস্টা স্টোরিতে যে কথাগুলি ফুটে উঠেছে সেগুলি কার? আসলে নিখিলের কথা মার্কিন গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’-এর লাইনগুলি উঠে এসেছে তাঁর স্টোরিতে। ইনস্টা স্টোরির লেখার সঙ্গে সেই গানটিও বাজতে শোনা যাচ্ছে। তাহলে কি ট্রেভর ড্যানিয়েলের এই গানের লাইনের মধ্যে দিয়েই কি নিজের মনের কথা কাউকে বোঝাতে চাইছেন নুসরতের প্রাক্তন। সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

Pritisha Dey

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026