কেরিয়ার

টানা ৯ ঘন্টা ঘুমানোর চাকরি, বেতন এক লক্ষ টাকা

কাজ করতে করতে সবারই প্রায় ক্লান্ত লাগে। একটু দু চোখের পাতা এক করে ঘুমাতে ইচ্ছা করে। কিন্তু কর্মজীবনে সে সুযোগ কোথায়? কর্মস্থলে ঘুম পেলে বাড়ি যাওয়ার নেই কোনো উপায় বরং চলে যাওয়ার উপক্রম হয় চাকরির। তবে এবার নিশ্চিন্তে ঘুমানোর জন্য ১ লক্ষ টাকার বেতন দিতে চলেছে এক ভারতীয় সংস্থা। ঘুমানোর জন্য ইন্টার্নশিপে চাকরি দিতে চলেছে স্টার্টআপ ওয়েকফিট নামক সংস্থাটি।

সূত্রের খবর, বিভিন্ন উপায়ের মাধ্যমে মানুষের ঘুম না এলে ঘুমের সহজ উপায় বের করা দেওয়াই হল এই স্টার্টআপ ওয়েকফিট সংস্থার কাজ। এই সংস্থাটি তাদের ‘ sleep intership 2020 batch’ এর প্রজেক্টের কারণে কিছু শিক্ষানবীশদের নিয়োগ করবে তাই তারা নিজেদের ওয়েবসাইটে চাকুরিপ্রার্থীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এই চাকরিটি পেতে গেলে আগ্রহী ব্যক্তিকে প্রচণ্ড উৎসাহীসহ ঘুমের সহজাত প্রবৃত্তির অধিকারী হতে হবে।এছাড়া এই চাকরিতে ড্রেসও দেয়া হবে আগ্রহী ব্যক্তিকে।

এই ইন্টার্নশিপে আগ্রহী ব্যক্তিকে রাতে ৯ ঘন্টা ঘুমোতে হবে। ১০০ দিনের জন্য এই কাজে যুক্ত ব্যাক্তি কাজ করার জন্যে পাবেন ১ লক্ষ টাকার বেতন।এছাড়া তাদের ঘুমের ধরন দেখার জন্য কাউন্সেলিং সেশন এবং স্লিপ ট্র্যাকার দেওয়া হবে যা মনিটর করবে সেই সংস্থা।

এই সংস্থার ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা চৈতন্য ঠারামলিঙ্গেগোওডা বলেন, “এই ধরণের ইন্টার্নশিপ চালু করার উদ্দেশ্য হল মানুষ যাতে সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে কিছু সময়ের জন্য নিশ্চিন্তে ঘুমায়। মানুষের দৈনন্দিন ব্যস্ততার জীবনে ঘুমকে ফিরিয়ে আনতে এই প্রয়াস।”

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

১১ বলেই ম্যাচ শেষ! ৩৫০+ স্ট্রাইক রেটে ঝড়—যুবরাজের রেকর্ড ভাঙতে নামলেন এই তারকা?

আইপিএল ২০২৬-এ প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে একের পর এক রেকর্ড ভাঙা ও গড়ার লড়াই। চেন্নাই…

April 4, 2026

৮৩৮ টাকায় ৫৬ দিন ফুল এন্টারটেনমেন্ট! প্রতিদিন 3GB ডেটা + Amazon Prime ফ্রি Airtel প্ল্যানে

Airtel তার গ্রাহকদের জন্য একটি প্রিমিয়াম প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে ডেটা এবং এন্টারটেনমেন্ট—দুটো সুবিধাই…

April 4, 2026

সোনার সাথে পাল্লা দিয়ে বাড়ল রুপোর দাম! আজ কলকাতায় কত রেট জানলে অবাক হবেন

সোনা ও রুপোর দামে আবারও ধাক্কা খেল সাধারণ মানুষ। গতকাল সামান্য পতনের পর আজ ফের…

April 4, 2026

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026