ভারত: টাকা নয়ছয়ের মামলা দায়ের করা হয়েছে নীরব মোদীর স্ত্রী অ্যামি মোদীর নামে। আর তার জেরেই এবার রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।এছাড়াও নীরব মোদী, তাঁর ভাই নেহাল এহং বোন পুরবীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে।এবার আসা যাক রেড কর্নারের কথায়। রেড কর্নার নোটিশ জারি করার অর্থ ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা। অর্থাৎ কোনও দেশেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা যাবে।
গত বছর লন্ডনে গ্রেফতার করা হয় ৪৮ বছরের নীরব মোদীকে। বর্তমানে ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছেন তিনি। লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ জেলে বন্দি রয়েছেন নীরব মোদী। নীরব মোদীর মামা এবং সহ-অভিযুক্ত মেহুল চোকসি বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত অ্যান্টিগাতে রয়েছেন।
৬০ বছরের মেহুল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভারতে না ফেরার জন্য আবেদন করেছেন।মেহুল চোকসির বিরুদ্ধে ৭০৮০. ৬০কোটি টাকা এবং নীরব মোদীর বিরুদ্ধে ৬৪৯৮.২০কোটি টাকা এবং ঋণখেলাপের অভিযোগও রয়েছে পঞ্জাব ন্যাশনালের পক্ষ থেকে। সিবিআইও নীরব মোদী এবং মেহুল চোকসির নামে মে মাসে চার্জশিট দাখিল করে।
আগের মাসেই নীরব মোদীর মুম্বই, লন্ডন এবং ইউএই-র ৩৩০ কোটি টাকা মূল্যের কয়েকটি ফ্ল্যাট আটক করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনেই আওতায় তাড়াতাড়ি এই বিপুল অর্থ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে। এমনকি আগেও নীরব মোদীর ২৩৪৮ কোটি টাকা মূল্যের সম্পত্তিও আটক করা হয় বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…