সাধারণ মানুষের সঙ্গে কিভাবে মিশে যেতে পারতেন সুশান্ত সিং রাজপুত, তার বহু ভাইরাল ভিডিও নেট দুনিয়ায় জনপ্রিয়। শিশু থেকে বৃদ্ধ– সকলের সঙ্গে তাঁদের মত করেই ভাব জমানোটা ছিল অভ্যাস। শেষ ছবি ‘দিল বেচারা’য় মানুষের মনে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগিয়ে দিয়ে চলে গেলেন সকলকে ছেড়ে।
একদিকে অভিনেতার মৃত্যুর তদন্ত নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হওয়ার পাশাপাশি প্রকাশিত হচ্ছে সুশান্তের কাটানো বিভিন্ন ব্যক্তিগত আবেগময় মুহূর্ত কিংবা অভিনয়ের ক্লিপিংস। সম্প্রতি ‘দিল বেচারা’ শুটিং এর সময়কালে কাটানো সুশান্তের কিছু রঙিন মুহূর্ত নিয়ে তৈরি একটি ভিডিও ভাইরাল হল নেটে। দিল বেচারার ‘তুম না হুয়ে’ গানের আবহ সংযুক্ত করে সুশান্তকে স্মরণ করে তৈরি হয়েছে ভিডিওটি।
ভিডিওটিতে কখনো দেখা যাচ্ছে সুশান্তকে হাসি মুখে টোটো চালাতে, কখনো বা শুটিংয়ের ফাঁকে সুশান্ত সেটের মধ্যে সময় কাটাচ্ছেন বাচ্চাদের সঙ্গে। শারীরিক প্রতিবন্ধী শিশুদের স্কুলে গিয়েও তাদের সঙ্গে সময় কাটিয়েছেন সুশান্ত।
সুশান্তের এই সুন্দর মুহূর্তগুলির কোলাজ দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। মুহূর্তগুলি ভাইরাল করার মধ্য দিয়েই তাঁরা আঁকড়ে ধরতে চাইছেন তাঁদের মন জয় করে নেওয়া অভিনেতাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…