করোনা পরিস্থিতির মধ্যে দুর্গা পুজো হবে কি হবে না তা নিয়ে নেই কোনো নিশ্চয়তা। কিন্তু তা বলে কি থেমে থাকবে বাঙালির হৃদয়ের অভিন্ন অনুষ্ঠান মহালয়া! মানুষকে আনন্দ দিতে ইতিমধ্যেই আদা জল খেয়ে নেমে পড়তে দেখা গেছে চ্যানেলগুলিকে।
এবারের মহালয়ার অন্যতম সেরা আকর্ষণ মিমি চক্রবর্তী ও কমলেশ্বর মুখোপাধ্যায়ের জুটি। একটি জনপ্রিয় চ্যানেলে এবার রামায়ণ এর অকালবোধন থিম নিয়ে ‘মহিষাসুরমর্দিনী’ পরিচালনা করছেন প্রখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। মা দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালকের প্রথম মহালয়া পরিচালনা ও মিমির প্রথম মা দুর্গার অভিনয় নিয়ে যথেষ্ট সরগরম নেটদুনিয়া।
এর মধ্যেই জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় মা দুর্গার লুকে হাজির হলেন অভিনেত্রী। সুপার এন্ট্রি নিয়ে জনপ্রিয়তায় করলেন বাজিমাতও। মিমি নিজের ইনস্টাগ্রাম থেকেও মায়ের তিনটি ভিন্ন লুকের ছবি পোস্ট করলেন। লুকে চমক দিলেও অভিনেত্রীর কাছে এখন বড় চ্যালেঞ্জ অভিনয় ও নৃত্যের মাধ্যমে মা দুর্গাকে মানুষের ভক্তি ও আবেগের সঙ্গে মিলিয়ে দেওয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…