এবার বাড়ি বসেই পাওয়া যাবে মদের হোম ডেলিভারি, তবে মানতে হবে এই শর্ত
কমতে চলেছে মদের দাম। আর যাইহোক মদ প্রেমীদের কাছে এই খবর যে আনন্দের তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বর্ধিত আফগারি শুল্ক কমানো হবে বলে জানা গিয়েছে৷ তার পাশাপাশি সামনের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর থেকেই রাজ্যে মদের দাম কমে যাবে বলে খবর৷ পয়লা সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত লাইসেন্স হোল্ডারদের ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কর্পোরেশন থেকে মাল তুলতে ও টাকা জমা দিতে নিষেধ করা হয়েছে৷
করোনা সংক্রমনের পর দেশ জুড়ে লক ডাউন শুরু হয়। তার দুমাস বাদের মদের দোকান খুলেই শুরু হয় তুমুল ভিড়। আর পাল্লা দিয়ে বারে মদের বিক্রি। আর ভিড় সামলাতে নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হলেও মানুষজন নিয়ম না মেনেই মদ কিনতে শুরু করে।
আর এসবের মধ্যে রাজস্ব ঘাটতি মেটাতে ও ভিড় কমাতে অতিরিক্ত শুল্ক বসায় রাজ্য সরকার৷ এরপরেও কমেনি মদের বিক্রি বরং লক ডাউনে মানুষ ঘরে বসে আরও বেশি মদ কিনেছে। বিক্রি সচল রাখতে হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়।
কিন্তু এত সবকিছুর মধ্যেও হঠাৎ কেন্দ্র মদের দোকান খোলার অনুমতি দিলে কোষাগারের ঘাটতি মেটাতে ৩০ শতাংশ আফগারি শুল্ক বৃদ্ধি করে রাজ্য সরকার৷ একলাফে ৩০ শতাংশ আফগারি শুল্ক বেড়ে যাওয়ায় জুন, জুলাই মাসে মদের বিক্রি কমতে শুরু করে ৷ কিন্তু এবার সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মদের দাম আবার কমবে বলে জানান হয়েছে। কিন্তু ঠিক কত দাম কমবে তা এখনো বলেনি রাজ্য সরকার। তবে এইটা খবর মিলতেই ইতিমধ্যে রাজ্যের সুরা প্রেমীদের মধ্যে আনন্দের আভাস মিলেছে
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…