বলিউড ও তেলেগু সিনেমা জগতে রাম গোপাল বর্মা হল একটি উল্লেখযোগ্য নাম। এই চলচ্চিত্র পরিচালক এখনো পর্যন্ত বহু সিনেমা উপহার দিয়েছেন সিনেমাপ্রেমী মানুষদের। তাঁর সিনেমার মধ্যে কখনো ফুটে ওঠে প্রেম, কখনো বীরত্ব, কখনো পাওয়ার। তাঁর প্রত্যেকটা সিনেমাতেই কোনো না কোনো সাসপেন্স লুকিয়ে থাকে, আজ এই স্বনামধন্য ডিরেক্টর সাথ দিচ্ছেন রিয়া চক্রবর্তীকে। রিয়া সম্পর্কে তিনি ঠিক কী বলতে চাইছেন?
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী একথা স্পষ্ট যে তিনি এই ব্যাপারে ক্ষুব্ধ। যেভাবে রিয়া সম্পর্কে কথা বলা হচ্ছে, তাঁর প্রতি যেই বিদ্বেষ পোষণ করা হচ্ছে এবং তাঁকে কোণঠাসা করা হচ্ছে, তাতে করে তিনি স্তম্ভিত। কোনো প্রমান ছাড়াই রিয়ার বিরুদ্ধে যেভাবে আঙ্গুল তোলা হচ্ছে তা নিয়ে নিজের মন্তব্য পেশ করেন রাম গোপাল বর্মা। এমনকি তিনি এও বলেন,”সবটা দেখে মনে হচ্ছে কোনও প্রত্যন্ত গ্রামে একজন নারীকে কোনও প্রমান ছাড়াই ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে”।
রাম গোপাল বর্মার এমন বক্তব্যের পাশে এখনো পর্যন্ত কেউ না দাঁড়ালেও, রিয়ার বিরুদ্ধে বলিউডের অনেকেই সোচ্চার হয়েছে।সুশান্তের হয়ে ন্যায় বিচার চেয়ে #Warriors4SSR ব্যবহার করে সুশান্তের দিদি, কঙ্গনা রানাউত, অঙ্কিতা লোখান্ডে সমেত অনেকে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। উল্লেখ্য, এই প্রথম সিনেমা জগতের কেউ রিয়ার পাশে দাঁড়ালো। তবে তদন্ত চলছে। জাস্টিস ফর সুশান্ত এখনো শেষ হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…