দোল পূর্ণিমার সময়ে ভারতে যে সমস্ত গান সবথেকে বেশি ট্রেন্ডিং চলে তার মধ্যে অন্যতম হলো ভোজপুরি গান। দোলের দিন সবার সাথে রং খেলার সময় ভোজপুরি গান বাজবে না এটা হতেই পারেনা। সোশাল মিডিয়াতেও এই ধরনের গান অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তবে তাদের মধ্যেও যে গায়কের গান সবথেকে বেশি হিট তিনি হলেন দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া।
এবারে সোশাল মিডিয়ায় তার একটি নতুন গান ভাইরাল হতে শুরু করে দিয়েছে। এই গানের নাম দেওয়া হয়েছে হোলি কব তু মানাইবু। এই গানটি ইতিমধ্যেই ইউটিউব এ আপলোড করে দেওয়া হয়েছে এবং এই গানে দীনেশ লাল যাদব এর সঙ্গে অভিনয় করেছেন আম্রপালি দুবে। দুজনের কেমিস্ট্রি এই গানে একেবারে অন্য মাত্রায় পৌঁছে গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই গানটি ট্রেন্ডিং।
দুজনের রোম্যান্সের মাধ্যমেই এই গানটি জনপ্রিয় হয়ে উঠেছে। শুধুমাত্র বিহার নয়, পশ্চিমবঙ্গের বহু মানুষ এই গানটি পছন্দ করেছেন। এই গানটি এখন ইউটিউবে অত্যন্ত জনপ্রিয়। এই গানটি এই দুজনে একসাথে গেয়েছেন এবং এই গানের সুর দিয়েছেন রজনীশ মিশ্রা।
এই গানে আম্রপালি দুবেকে দুর্দান্ত লাগছে তার হোলি স্পেশাল পোশাকে। ভিডিওটি দেখে নিন আরো একবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…