ক্রিকেটারদের জীবনের সাথে সাধারণ মানুষের জীবনের পার্থক্য যে অনেকটাই সেটা বুঝতে অসুবিধা হয় না কারোরই। একজন ক্রিকেটারের ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার এক দিশায় চলতে শুরু করে। ব্যক্তিগত জীবন নিজের কন্ট্রোলের বাইরে চলে যায়, বিভিন্ন সময় এমনটা উল্লেখ করেছেন ক্রিকেটাররা। বলতে গেলে তাদের ব্যক্তিগত জীবন হয়ে দাঁড়ায় গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের চাহিদার অনুকরনে। অর্থ উপার্জনের সহজ মাধ্যম হলেও ক্রিকেট ব্যক্তিগত সত্তাকে হত্যা করে ফেলে বলে মন্তব্য করেছেন একাধিক ক্রিকেটাররা।
এবার সেই জুতোতে পা গলালেন মহেন্দ্র সিং ধোনির পত্নি সাক্ষী ধোনি। ২০১০ সালের ৪ জুলাই সাত পাকে বাঁধা পড়েছিলেন এমএস ধোনি ও সাক্ষী। দেখতে দেখেত দাম্পত্য জীবনের ১২ বছর অতিবাহিত করে ফেলেছেন তাঁরা। ক্রিকেট জগতের সবচেয়ে আলোচিত জুটির মধ্যে নিজেদের নাম লিখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী ধোনি। বিয়ের পর থেকে সাক্ষী চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রতিটি ম্যাচে গ্যালারিতে হাজির থেকেছেন। এই প্রথমবার কোন ক্রিকেটারের স্ত্রী সরাসরি তাদের বিবাহিত জীবনের বিরম্বনা তুলে ধরলেন।
এদিন সাক্ষী ধোনি চেন্নাই সুপার কিংসের ইউটিউব চ্যানেলে বলেন,”একজন ক্রিকেটারের স্ত্রী হওয়া যে কোন নারীর জন্য খুবই গর্বের বিষয়। কারণ তাদের স্বামী কোটি কোটি ব্যক্তিদের মধ্যে একজন। তারা তাদের নিজের যোগ্যতায় এমন উচ্চতায় পৌঁছেছেন। তারা এমন একটি খেলার সাথে যুক্ত, যে খেলাটি ভারতীয়দের জন্য অত্যন্ত ভালোবাসার। তবে ক্রিকেটের সাথে জড়িয়ে থেকে তাদের মধ্যে কিছুটা পরিবর্তন চলে আসে, যেগুলো আমাদের মেনে নিতে হয়।”
সাক্ষী ধোনির মতে, ক্রিকেটারদের স্ত্রী হিসেবে ব্যক্তিগত জীবনে একাধিক বিরম্বনার শিকার হতে হয় আমাদের। ক্যামেরার সামনে এবং ক্যামেরার বাইরেও আমাদের ব্যক্তিগত জীবন একই রুটিনে চলতে থাকে। যে বিষয়টি হয়তো অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ক্রিকেটারদের স্ত্রীকে সর্বদা অন্যভাবে বিচার করা হয়। ক্রিকেটারদের স্ত্রী-রা যদি তার প্রিয় কোন বন্ধুর সাথে ক্যামেরাবন্দি হন, তাহলে একাধিক প্রশ্নবিদ্ধ হতে হয় তাদের।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…