আম্রপালিকে ভুলে মাঝরাতে অক্ষরার সঙ্গে রোম্যান্সে মত্ত হলেন নিরাহুয়া, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ভোজপুরি শিল্পে নিরাহুয়া মানেই সেই সিনেমায় যুক্ত হয়েছে একটা এক্স ফ্যাক্টর। সোশ্যাল মিডিয়াতে তিনি সবথেকে জনপ্রিয় ভোজপুরি তারকা। আজকের সময়ে তার কোন আলাদা করে পরিচয় এর প্রয়োজন নেই। তার প্রতিটি গান সোশ্যাল মিডিয়াতে রীতিমত আলোড়ন সৃষ্টি করে মুক্তি পাওয়ার সাথে সাথেই। তিনি যেখানেই যান ভক্তরা সেখানে আগে থেকে উপস্থিত থাকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। সোশ্যাল মিডিয়াতে নিরাহুয়ার একটা বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে। হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করে থাকেন। ইউটিউবেও তার জনপ্রিয়তা ব্যাপক। এই কারণে এই সোশ্যাল মিডিয়াতে এখনো তার গান সুপার হিট। তার সঙ্গে সুপারহিট অভিনেত্রী আম্রপালি দুবের জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটি হিসেবে প্রমাণিত হয়। এখনো পর্যন্ত ভোজপুরি শিল্পে বেশ কয়েকটি ভালো ভালো ছবি উপহার দিয়েছে এই জুটি।

আপনাদের জানিয়ে রাখি, তাদের দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা গুঞ্জন তৈরি হয়েছে যে তারা নাকি একে অপরকে পছন্দ করেন এবং সেই কারণে আম্রপালি এখনো বিয়ে করেননি। যদিও নিরাহুয়া কিন্তু বিবাহিত এবং তার সাংসারিক জীবনেও বেশ ভালো চলছে বলেই জানা যায়। ইতি মধ্যেই তাদের দুজনের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হতে শুরু করেছে এবং ভক্তরা এই ভিডিও এখনো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে নিরহুযার সঙ্গে আম্রপালি দুবে নয় বরং দেখা যাচ্ছে ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং কে। তারা দুজনে রাতের অন্ধকারে রোমান্স করছেন এবং তাদের দুজনের কেমিস্ট্রি সবাই বেশ পছন্দ করছেন।

তাদের দুজনের রোমান্টিক গান হো যায় পেয়ার বালাম জি এখন ইউটিউবে দারুন ভাবে ট্রেন্ড করছে। এই গানটি নেওয়া হয়েছে তাদের দুজনের অত্যন্ত জনপ্রিয় ছবি জান লেবু কা থেকে। এই গানের ভিডিওতে দুজনকে দারুন রোমান্স করতে দেখা যাচ্ছে অন্ধকার ঘরের মধ্যে। গানটিতে দেখা যাচ্ছে অক্ষরা নিরাহুয়াকে তার প্রেমের কথা বোঝাতে চেষ্টা করছেন। এই গানটির কথা লিখেছেন অরবিন্দ তিওয়ারি এবং গানের সুর দিয়েছেন ওম ঝা। এই গানটি এখনো পর্যন্ত ১৯ মিলিয়নের বেশি মানুষ দেখে নিয়েছেন। প্রতি মিনিটে মিনিটে এই সংখ্যা বাড়ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026