আজকালকার দিনে সারা ভারতে হরিয়ানভি গানের ক্রেজ ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। হরিয়ানভি গান বিশেষ করে বিয়ে এবং পার্টিতে বেশি বাজে এবং অনেকেই এই গানের তালে নাচ করতে ভালোবাসেন। এই গানগুলো মূলত জনপ্রিয় হয়েছে হরিয়ানার বিভিন্ন স্টেজ অনুষ্ঠানের মাধ্যমে। হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পীরা বিভিন্ন স্টেজ অনুষ্ঠানে এই গানের সঙ্গে নাচ করে সকলকে মাতিয়ে দিয়েছেন এবং সেই নাচ দেখে সাধারণ জনতা যেন একেবারে পাগল হয়ে গেছে। হরিয়ানার ইন্ডাস্ট্রিতে এখন অনেক নৃত্যশিল্পী রয়েছেন। তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়ে থাকেন মুস্কান বেবি এবং সুনিতা বেবি। আজকে তাদের দুজনের একটা ডুয়েট পারফরমেন্স নিয়ে আলোচনা করব আমরা।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই দুই নৃত্যশিল্পীকে বেশ পছন্দ করা হয়। তারা দুজনে যখন একসাথে মঞ্চে আসেন তখন তাদের নাচে উপস্থিত সকলেই আনন্দিত হন। মঞ্চে রীতিমত আলোড়ন সৃষ্টি করে সেই সমস্ত নাচ। খুব কম সময়ের মধ্যেই এই দুই নৃত্যশিল্পী ভারতে নিজেদের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন। নিজেদের মাটি শক্ত করতে পেরেছেন এই দুই নৃত্যশিল্পী। তাদের নাচ দেখতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন এখন। সুনিতা বেবির ডান্স পারফরমেন্সে মূলত ভিড় জমায় অল্প বয়সী ছেলেরা। অন্যদিকে মুসকান বেবির ডান্স পারফরমেন্সে তেমন কোনো নির্দিষ্ট অডিয়েন্স না থাকলেও, ভিড় হয় অনেক বেশি। তবে তারা দুজনে যখন একসাথে নাচ করতে আসেন তখন রীতিমতো ভিড় সামলানো যায় না সেই অনুষ্ঠানে।
সম্প্রতি তাদের দুজনের একটি নতুন ভিডিও ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে মুস্কান এবং সুনিতা বেবি একসঙ্গে মঞ্চে নাচ করছেন। দুজনের নাচ দেখে এটা বলা কঠিন হয়ে গেছে যে কে ভালো নাচ করছেন। তাদের দুজনের নাচ দেখে লোকেরা বেশ উত্তেজিত। এই হট ডান্স পারফরমেন্সের কারণে সেখানে উপস্থিত সকল দর্শক রীতিমতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন। মস্তি মস্তি গানে দুজনকেই নাচ করতে দেখা গেল স্টেজের উপরে। তাদের দুজনের নাচ দেখে বৃদ্ধরাও নিজেদের সামলাতে পারলেন না। স্টেজে উঠে তাদের সঙ্গে নাচ করতে শুরু করলেন এক প্রৌঢ়। তার এই আচরণ দেখে বোঝাই যায় এই নাচটি কতটা আকর্ষণীয় হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…