ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
বর্তমানে ইউটিউবে দীনেশ লাল যাদব এবং কাজল রাগবানির এই জুটিকে অনেকেই পছন্দ করছেন। যারা ভোজপুরি সিনেমা দেখতে পছন্দ করেন এবং ভোজপুরি সিনেমার সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি এবং এই সিনেমার একটি গান অত্যন্ত পছন্দের বিষয় হয়ে উঠেছে। এই মুহূর্তে এই সিনেমার একটি গান ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রায় ১৭ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন।
নিরহুয়া এবং কাজল রাঘবানির পুরনো ভোজপুরি গান ‘চিকেন সামান’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করছে। গানটিতে অভিনয় করেছেন নিরহুয়া ও কাজল রাঘবানি। এই গানটি শ্রোতাদের বেশ পছন্দ হচ্ছে। এই গানে দুজনের দারুন রসায়ন তৈরি হয়েছে। এই গানটিতে, অভিনেত্রীকে গোলাপী রঙের একটি ছোট পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে, অন্যদিকে নিরহুয়াকে বরাবরের মতোই সুদর্শন দেখাচ্ছে। তার পরনে আছে একটি নীল শার্ট। গানটিতে নিরহুয়া ও কাজল রাঘবানিকে একে অপরের সঙ্গে নাচতে দেখা গেছে। গানটি ‘আশিক আওয়ারা’ ছবির। এই গানে কণ্ঠ দিয়েছেন নিরহুয়া ও কল্পনা। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব এবং সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ রজনীশ। ওয়ার্ল্ডওয়াইড রেকর্ডস ভোজপুরি নামের ইউটিউব চ্যানেলে এই গানটি আপলোড করা হয়েছে। গানটি এখন পর্যন্ত ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে। এই ছবিটিও সুপার হিট প্রমাণিত হয়েছে বক্স অফিসে।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…