সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে মোনালিসা ও দীনেশ লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।
মোনালিসা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও কম জনপ্রিয় নন। তিনি ভীষণভাবে জনপ্রিয় ভোজপুরি দর্শকদের মাঝেও। সম্প্রতি ‘পেয়ারওয়ালি বাত হোকেডা’ এই গানের তালেই পর্দায় নীরাহুয়ার সাথে বাড়ির মধ্যেই ক্যামেরার সামনে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন অভিনেত্রী। আর তাদের সেই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছিল তাদের। উল্লেখ্য, দীনেশ লাল যাদব নীরাহুয়া নামেই পরিচিত ভোজপুরি দর্শকদের মাঝে।
সম্প্রতি ভোজপুরি ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অনস্ক্রিন জুটির এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পাতায় জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘এসআরকে মিউজিক’ থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল প্রায় ৫ বছর আগে। এই মুহূর্তে সেই ঝলক পৌঁছে গিয়েছে ২ কোটির কাছাকাছি মানুষের কাছে। হিট ভোজপুরি ছবি ‘বিবি নম্বর ১’এর গান এটি। ছবিতে এই গানে কন্ঠ দিয়েছিলেন অলোক কুমার ও কল্পনা। কথা দিয়েছিলেন পেয়ার লাল যাদব। সুর দিয়েছিলেন রাজেশ ও রাজনীশ। এই মুহূর্তে এই জনপ্রিয় হিট ভোজপুরি অনস্ক্রিন জুটির এই পুরনো গানের ভিডিওটি পুনরায় ভাইরাল তাদের ভক্তমহলের মাঝে, যার সূত্রে আবারো একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত এই দুই তারকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…