West Bengal Weather Report: আজ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভবনা এইসব জেলায়, রয়েছে কালবৈশাখীর আশঙ্কাও

আজকে বৃহস্পতিবার ও কাল অর্থাৎ শুক্রবার বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই মুহূর্তে বাংলার আশেপাশে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা থাকার কারণেই বৃষ্টির সম্ভাবনা বাড়ছে বাংলায়। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা আছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আন্দামানে প্রবেশ করবে বর্ষা। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিবেশ রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তবে আন্দামানে আগে এলেও কেরলে পরেই আসবে বর্ষা। এবারে ৩ দিন দেরি করে বর্ষা আসছে কেরলে। এর ফলে বাংলাতেও কিছুটা দেরি করে বর্ষা আসতে পারে।

দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। তবে, এটা বর্ষার বৃষ্টি একেবারেই না। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে এবং রাত্রের দিকে বা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। এছাড়াও থাকবে আর্দ্ররাজনিত অস্বস্তি। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া দিতে পারে। এছাড়া, শিলাবৃষ্টির আশঙ্কাও আছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির বাড়বে বাংলায়। সঙ্গেই কলবৈশখির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলাতে।

বৃষ্টি হবার সম্ভাবনা আছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে অর্থাৎ গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। শুক্র, শনি ও রবিবার বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার পর্যন্ত। এছাড়াও হালকা কালবৈশাখীর সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের ৩টি জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026